Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
মোনা সিং

হাতে লাগল মেহেন্দির রং, আগামিকালই বিয়ের পিঁড়িতে মোনা সিং

দেখুন মেহেন্দির ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৯, ২০:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৯, ২০:৫১

options
link
হাতে লাগল মেহেন্দির রং, আগামিকালই বিয়ের পিঁড়িতে মোনা সিং zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ মাসের গোড়ার দিকেই শোনা গিয়েছিল বিয়ে করতে চলেছেন অভিনেত্রী মোনা সিং। কিন্তু বিয়ের দিন প্রকাশ্যে আসেনি। তবে সম্প্রতি অভিনেতা গৌরব গেরা মোনার কয়েকটি ছবি পোস্ট করেছেন। তা থেকেই জানা গেল, অভিনেত্রীর বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামিকাল, ২৭ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন তিনি। মোনা সিংয়ের হবু স্বামীর নাম শ্যাম। পেশায় তিনি ইনভেস্টমেন্ট ব্যাংকার। দক্ষিণ ভারত তাঁর কাজের জায়গা।

মোনার মেহেন্দি অনুষ্ঠানের ছবি এখন ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। সৌজন্যে মোনার ‘বেস্টি’ গৌরব গেরা। মেহেন্দির অনুষ্ঠানে মোনা পরেছিলেন গোলাপি স্যুট। সঙ্গে ছিল ফুলের গয়না। অভিনেতা গৌরব গেরার সঙ্গে মোনার বন্ধুত্ব বেশ ভাল। তাই মেহেন্দি থেকেই নিমন্ত্রিত ছিলেন গৌরব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: ভিনধারার ছৌ নৃত্যে মাতোয়ারা রাঢ়বাংলার শীতসন্ধে, নজর কাড়ল ময়ূরভঞ্জ ঘরানা ]

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই মুখচোরা মোনা সিং। কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, তা নিয়ে কখনও মুখ খোলেননি তিনি। এমনকী প্রথম থেকেই বিয়ের কথা গোপন রেখেছিলেন মোনা সিং। কিন্তু শেষ রক্ষা হল না। এমাসের গোড়ার দিকে ফাঁস হয়ে যায় তাঁর বিয়ের কথা। জানা যায়, ১৪ ডিসেম্বর তাঁর শেষ শুটিং। তারপর জোর কদমে বিয়ের প্রস্তুতি শুরু করে দেবেন তিনি। শোনা যাচ্ছে এ বছরই নাকি বাজবে সানাই। এখন তিনি একতা কাপুরের একটি ওয়েব সিরিজের কাজে ব্যস্ত।

১৬ বছর আগে জনপ্রিয়তার শিখরে ছিলেন মোনা সিং। তাঁর ‘জস্সি’ চরিত্রের গল্প তখন লোকেমুখে ফিরত। সেই সময় অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘জস্সি জ্যায়সি কোই নেহি’। ধারাবাহিকে তাঁর অভিনয় আর লুক দর্শকের নজর কেড়েছিল। কিন্তু তারপর থেকে সেভাবে আর নজরে আসেননি মোনা। তবে একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। তার মধ্যে রয়েছে ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’, ‘পেয়ার কো হো জানে দো’ অন্যতম। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘কবচ’ ধারাবাহিকে। বড়পর্দাতেও অভিনয় করেছেন মোনা সিং। ‘থ্রি ইডিয়েটস’-এর মতো ছবিতে তাঁকে দেখা গিয়েছে। এছাড়া ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘মম- মিশন ওভার মার্স’। ইসরোর মঙ্গল অভিযান নিয়ে তৈরি হয়েছিল ওয়েব সিরিজটি। তবে তারপর পর্দা থেকে সরে গিয়েছেন মোনা। তবে আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’য় দেখা যাবে এই অভিনেত্রীকে।

[ আরও পড়ুন: ফাঁপরে ‘ফেলুদা ফেরত’, জাতীয় উদ্যানের কাছে ড্রোন উড়িয়ে শুটিং করায় বিপাকে সৃজিত ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.