সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খবরের শিরোনামে ‘বিগ বস ১৭’-এর জনপ্রিয় প্রতিযোগী কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি। না এবার আর মারপিট বা ডিম ছোঁড়া কাণ্ড নয়। বরং শোনা যাচ্ছে, দ্বিতীয়বার নাকি গোপনে বিয়ে সেরে ফেলেছেন মুনাওয়ার। পাত্রী মেহজাবিন কোটওয়ালা। যিনি পেশায় মেকআপ আর্টিস্ট।
বিগ বসে থাকাকালীন অভিনেত্রী আয়েশা খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে মুনাওয়ার। তা নিয়েও প্রচুর বিতর্ক ছড়িয়ে পড়েছিল। এমনকী, শোনা গিয়েছিল, আয়েশার সঙ্গেই নাকি বিয়ে করছেন মুনাওয়ার। তবে সেই বিয়ে হয়নি।

এবার খবর, ১০-১২ দিন আগেই নাকি বিয়ে সেরেছেন মুনাওয়ার। কিন্তু ২৬ মে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছিল তাঁদের বিয়ের ‘রিসেপশন’। বিয়েতে রুপোলি দুনিয়া থেকে তেমন কেউ উপস্থিত ছিলেন না বলেই খবর। তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি কেউ।
[আরও পড়ুন: কালীঘাটে আহানা কুমরা, কারণ অমিতাভ বচ্চন!]
প্রসঙ্গত, ২০২১ সালের ১ জানুয়ারি ফারুকিকে গ্রেপ্তার করেছিল মধ্যপ্রদেশ পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ আনা হয়েছিল। মুনাওয়ারের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল আরও চার জন কমেডিয়ানকে। তাঁরা হলেন নলিন যাদব, এডভিন অ্যন্টনি, প্রখর ব্যাস এবং প্রীতম ব্যাস। সকলের বিরুদ্ধে অভিযোগ, একটি কমেডি শোয়ে হিন্দু দেবদেবী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন তাঁরা। মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক ও ইনদওরের প্রাক্তন মেয়র মালিনী গৌরের ছেলে একলব্য সিং গৌর এই অভিযোগ এনেছিলেন। তার ভিত্তিতে শিল্পীদের গ্রেপ্তার করা হয়েছিল। নিম্ন আদালতে ফারুকির জামিনের আবেদন খারিজ হয়েছিল। পরবর্তীকালে মধ্যপ্রদেশ হাই কোর্টও রেহাই দেয়নি। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন জনপ্রিয় কৌতূকশিল্পী।
[আরও পড়ুন: কাশ্মীরে সেনার ট্রাকে হামলা: নাশকতা চালায় সীমান্ত ডিঙিয়ে আসা পাক জঙ্গিরা, আটক আরও ৪]
সর্বশেষ খবর
-
জন্ম-মৃত্যুর রেজিস্ট্রেশনেও কড়া নিয়ম আনছে কেন্দ্র, দেরি হলেই শাস্তি! পড়তে হবে ভোগান্তিতে
-
দুধ কিনতে বেরিয়ে উধাও রাইফেল শুটার দময়ন্তী সেন! অপহরণ নাকি অন্যকিছু?
-
নন্দীগ্রামে ভয়াবহ দুর্ঘটনা, রথের চূড়া ঠেকল বিদ্যুতের তারে, বিদ্যুৎস্পৃষ্ট বহু পুণ্যার্থী!
-
ফিরছে মারণ মহামারী? অন্ধ্রপ্রদেশে এক মাসে কোভিডে মৃত ৪, আক্রান্ত অন্তত ১২ জন
-
প্রবল ভিড়ে ভক্তদের মৃত্যু, মাসির বাড়ির আগেই থমকে জগন্নাথ-বলরাম-সুভদ্রার রথ! কখন শুরু যাত্রা?