সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে লাল ওভারসাইজড শোয়েটার। সঙ্গে নীল রঙের জিনস। কুয়াশা মাখা পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী নবনীতা দাস। চোখে মুখে যেন প্রশান্তি। ঠোঁটে লেগে রয়েছে মিষ্টি হাসি। নবনীতার কাছে এ দিনটি যেন ভালবাসার মরশুম। আদুরে আবহাওয়া।
গত কয়েকমাস ধরে ঝড় উঠেছে নবনীতার জীবনে। সম্প্রতি ফেসবুকে জিতু কমলের সঙ্গে ডিভোর্স ঘোষণা করেছেন। তারপর থেকে নানা প্রশ্ন চিহ্নের মুখে পড়েছেন অভিনেত্রী। তাঁকে ঘিরে হাজারটা গুঞ্জন। তবে এসব নিয়ে জিতু মুখ না খুললেও, নবনীতা কিন্তু ফেসবুক লাইভে এসে সবটা বলেছেন। এমনকী, সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রাখেননি।
View this post on Instagram
[আরও পড়ুন: অপরাজিতার ভাড়াটে মধুমিতা! হলেন নায়িকার ‘লাভগুরু’ও, ‘চিনি ২’-র ট্রেলারে দুষ্টু-মিষ্টি চমক]
পাহাড়, কুয়াশা বরাবরই প্রিয় নবনীতার। মন খারাপের দিন হোক কিংবা ভালবাসার, পাহাড় মানেই প্রেমের মরশুম। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়েই পাহাড়ের প্রেমে ফের মত্ত নবনীতা।
২০১৯ সালের ৬ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিতু-নবনীতা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্য়েই কিছু আদুরে ছবির কোলাজ শেয়ার করে করেন তিনি। এই চার বছরে অনেক ওঠাপড়া এসছে তাঁদের জীবনে। তবে একে-অপরের পাশে দাঁড়িয়েছেন শক্তভাবে। অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবির মুক্তির পর সত্যজিৎ রূপে জিতুকে দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন নবনিতা। এরকম একটা মিষ্টি সম্পর্কে হঠাৎ কী হল? নবনীতা মুখ খুললেও, মুখ খোলেননি জিতু।
[আরও পড়ুন: OMG! ‘জওয়ান’ শাহরুখের ‘বেকারার’ ভিডিওর এ কী হাল! হাসি থামছে না স্মৃতি ইরানির]
সর্বশেষ খবর
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ