বলিউড বর্তমানে দুই রণবীরে কাবু! একদিকে ‘ধুরন্ধর’ রণবীর সিং, অন্যদিকে ‘রাম’ রণবীর কাপুর। সদ্য হনুমান জয়ন্তীতে ‘রামায়ণ’-এর মেগাবাজেট ঝলক প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছেন কাপুরনন্দন। বিতর্কও অবশ্য কম হচ্ছে না! কেউ টিজারে অদ্ভূতদর্শন লঙ্কাসেনা, রাক্ষস দেখে বিদ্রুপ করছেন তো কারও বা আবার দাবি, ‘রাম হয়েও রোম্যান্টিসিজমে আটকে রণবীর!’ তবে যুক্তি-তক্কো যতই চলুক রণবীর কাপুরের চার হাজার কোটির সিনেমা নিয়ে কিন্তু চর্চার অন্ত নেই। স্বাভাবিকভাবেই এহেন ‘মহার্ঘ’ সিনেমা নিয়ে ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে কাড়াকাড়ি শুরু হয়েছে! এবার খবর, ‘রামায়ণ’-এর জন্য ৭০০ কোটির ওটিটি চুক্তি ফিরিয়ে দিয়েছেন প্রযোজক নমিত মালহোত্রা।

আরও পড়ুন:
এই ঝলক উন্মোচনের পরই নাকি প্রযোজনা সংস্থার কাছে ৭০০ কোটির বিনিময়ে ‘রামায়ণ’-এর দুটি পর্বের ছবি বিক্রির প্রস্তাব এসেছে। তবে এই সিনেমা যে বিপুল বাজেটে তৈরি হয়েছে, সেকথা মাথায় রেখে প্রযোজক নমিত মালহোত্রা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে বিন্দুমাত্র দেরি করেননি। সংশ্লিষ্ট নামজাদা ওটিটি সংস্থার সঙ্গে পালটা দর কষাকষিও শুরু করেছেন প্রযোজক।
‘রামায়ণ’-এর বাজেট প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৪,০০০ কোটি টাকা। দেশের ইতিহাসে ইতিপূর্বে এত বেশি বাজেটে কোনও ছবি তৈরি হয়নি। সুতরাং, সে দিক থেকে দেখতে গেলে রণবীর কাপুরের ‘রামায়ণ’ই হতে চলেছে ভারতীয় সিনেমার মহার্ঘতম ছবি। এবং এই মহাকাব্যকে দুই ভাগে পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক নীতেশ তিওয়ারি। ইতিমধ্যেই প্রথম ভাগের টিজার আশা জাগিয়েছে। এবং এই ঝলক উন্মোচনের পরই নাকি প্রযোজনা সংস্থার কাছে ৭০০ কোটির বিনিময়ে ‘রামায়ণ’-এর দুটি পর্বের ছবি বিক্রির প্রস্তাব এসেছে। তবে এই সিনেমা যে বিপুল বাজেটে তৈরি হয়েছে, সেকথা মাথায় রেখে প্রযোজক নমিত মালহোত্রা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে বিন্দুমাত্র দেরি করেননি।

বলিউড মাধ্যম সূত্রে খবর, সংশ্লিষ্ট নামজাদা ওটিটি সংস্থার সঙ্গে পালটা দর কষাকষিও শুরু করেছেন প্রযোজক। সেক্ষেত্রে আরও আরও ৩০০ কোটি যোগ করার শর্ত রেখেছেন নমিত মালহোত্রা। অর্থাৎ হাজার কোটির বিনিময়ে ‘রামায়ণ’-এর স্বত্ব বিক্রি করতে রাজি হয়েছেন তিনি। কারণ প্রচারকৌশলী অনুযায়ী, বাকি ৩,০০০ কোটি টাকা বক্স অফিস এবং মিউজিক স্বত্ব বিক্রি করেই ঘরে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর। নমিত আত্মবিশ্বাসী যে ‘রামায়ণ’-এর জন্য শীর্ষস্থানীয় ওটিটি প্রতিষ্ঠানগুলো তাদের প্রস্তাবের অঙ্ক দিতে রাজি হবে। শেষমেশ কত কোটিতে বিক্রি হবে রণবীর কাপুরের ছবি? নজর থাকবে সেদিকে।
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ডের আদালতে পড়ুয়াদের জয়! সরকারি নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের
-
ট্রাম্প ‘নরম’ হতে চাইলেও কিম স্বমেজাজেই! মার্কিন-দক্ষিণ কোরিয়ার মহড়ার পরই ‘রহস্যময়’ মিসাইল ছুড়ল পিয়ংইয়ং
-
প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরির কোপ দশম শ্রেণির ২ পড়ুয়ার! দেড় লক্ষ হাতিয়ে গোয়া ট্রিপ, তারপর…
-
সোনমের অমূল্য ওড়নায় লুকিয়ে ভারতের ৩০০ বছর পুরনো ঐতিহ্য, রয়েছে শ্রীকৃষ্ণের যোগ
-
অভিষেকের আমতলার অফিস ভাঙায় ছিল স্থগিতাদেশ, সেই মামলায় এবার কী জানাল হাই কোর্ট?