Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
Nandita Das

‘এটা ফ্যাশন শো নয়!’, Cannes-এর রেড কার্পেটে বলি তারকাদের খোঁচা নন্দিতা দাসের

আর কী বললেন নন্দিতা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৩, ১৫:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৩, ১৫:৩৪

options
link
‘এটা ফ্যাশন শো নয়!’, Cannes-এর রেড কার্পেটে বলি তারকাদের খোঁচা নন্দিতা দাসের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে পোশাকে কে, কাকে টেক্কা দেবে তা নিয়ে অস্থির বলিপাড়া। ঐশ্বর্য থেকে সারা, উর্বশী থেকে সপ্না চৌধুরী। সবাই নতুন কায়দার পোশাক পরতেই ব্যস্ত। ক্যামেরার ঝলকানিতে সেই পোশাকের বিশ্বব্যাপী জনপ্রিয়তা। কিন্তু আদপেও কি এই কান চলচ্চিত্র উৎসব ফ্যাশন দেখানোর জায়গা? হ্য়াঁ, এমনটাই প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী ও পরিচালক নন্দিতা দাস। ইনস্টাগ্রামে কান চলচ্চিত্র উৎসবের ছবি দিয়ে বলিউডি তারকাদের একহাত নিলেন নন্দিতা।

এ বছর কান চলচ্চিত্র উৎসবে যাওয়া হয়নি নন্দিতার। তবে এই চলচ্চিত্র উৎসবকে খুবই মিস করছেন তিনি। কিন্তু নন্দিতার একটাই দুশ্চিন্তা। বলিউডের তারকারা এই চলচ্চিত্র উৎসবকে যেভাবে ফ্যাশন ইভেন্ট বানিয়ে তুলছে, তা সিনেমার জন্য ক্ষতিকর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nandita Das (@nanditadasofficial)

[আরও পড়ুন: ‘ঘুম আসত না…’, অক্ষয়ের সঙ্গে বাগদান! সম্পর্ক ভাঙা নিয়ে কথা বলতে গিয়ে কান্না রবিনার]

ইনস্টাগ্রামে নন্দিতা লিখলেন, ”এবার যেতে পারিনি। খুব মিস করছি। কিছু মানুষ, কান চলচ্চিত্র উৎসবকে ফ্যাশন ইভেন্ট মনে করছে। তাঁরা ভুলেই গিয়েছে এটা একটা সিনেমার উৎসব। মান্টো ছবির প্রিমিয়ারের সময় আমি শাড়ি পরেছিলাম। সেবার হেডলাইন হয়েছিল শাড়ি পরেই কানের রেড কার্পেটে। আমি শাড়ি পছন্দ করি। এটাই তো ভারতীয় হওয়ার পরিচয় বহন করে।”

প্রসঙ্গত, এবারের কান চলচ্চিত্র উৎসবে ইতিমধ্য়েই হুডি গাউন পরে নজর কেড়েছেন ঐশ্বর্য। নতুন পোশাকে চমকে দিয়েছেন সারা, উর্বশী এবং স্বপ্না চৌধুরীরা।

[আরও পড়ুন: কোরিয়ান ভাষায় তৈরি হবে ‘দৃশ্যম’, নায়ক অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.