Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Neetu Singh

‘সব নাটক!’ বচ্চন পরিবারের অশান্তির মাঝেই জয়ার ব্যবহার নিয়ে বিস্ফোরক নীতু সিং

আর কী বললেন নীতু?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৪, ০৯:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৪, ০৯:১০

options
link
‘সব নাটক!’ বচ্চন পরিবারের অশান্তির মাঝেই জয়ার ব্যবহার নিয়ে বিস্ফোরক নীতু সিং zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐশ্বর্য-অভিষেককে নিয়ে বচ্চন পরিবারে অশান্তির শেষ নেই। কখন যে কী হবে, তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বলিউড। ঠিক এই সময়ই জয়া বচ্চনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন নীতু সিং। যা শুনে হতবাক খোদ করণ জোহর।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ এসেছিলেন নীতু সিং। সঙ্গে ছিলেন জিনত আমন। সেখানেই কথায় কথায়, জয়া বচ্চন ও পাপারাজ্জিদের সঙ্গে তাঁর ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। করণের প্রশ্নে নীতু সিং স্পষ্ট জানান, ”আসলে সবটাই ড্রামা। জয়া বচ্চনের ব্যবহার ওরকম নয়। আমার মনে হয়, একবার পাপারাজ্জিদের উপর চিৎকার করার একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল। সেটা জয়াও জানেন। সেই কারণেই হয়তো বার বার জয়া ইচ্ছে করে এগুলো করে থাকেন। ওর ব্যবহার মোটেই খারাপ নয়।”

Advertisement

[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]

প্রসঙ্গত, করণ জোহরের টক শো যেন গুঞ্জনের আঁতুর ঘর। করণের তেঁতো প্রশ্ন আর কফির চুমুকে টুক করে বেরিয়ে আসে বলিউডের অন্দরের কথা। করণের প্রশ্নের এমনই দাপট যে বলি সেলেবরা এদিক-ওদিক না ভেবে ঝটপট ঝুলি খালি করে দেয়! ঠিক যেমন করলেন নীতু সিং।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি ‘কফি উইথ করণে’ হাজির হয়েছিলেন নীতু সিং ও জিনত আমন। বলিউডের এই দুই তারকাকে নিয়ে নিজের ঢঙে আড্ডা দিচ্ছিলেন করণ। ঠিক সেখানেই করণের প্রশ্নে মনের গোপন কথা শেয়ার করে বসলেন ঋষি কাপুরের স্ত্রী তথা অভিনেত্রী নীতু সিং। নীতু স্পষ্ট জানান, ”ঋষি কাপুরের সঙ্গে প্রেম থাকলেও, প্রথম থেকেই শশী কাপুরের উপর একটা ভালোবাসা ছিল আমার। খুবই পছন্দ করতাম। তার পর যখন বিয়ে করে কাপুর ফ্যামিলিতে আসি। সেই ভালোলাগাটা কিন্তু থেকে গিয়েছিল। আমার ক্রাশ ছিল শশীজি!”

[আরও পড়ুন: একের পর এক টুইস্টে ভরা ‘মেরি ক্রিসমাস’, ক্যাটরিনা-বিজয়ের জুটি ধরায় নতুনত্বের নেশা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.