সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। রবিবার সকালে মুম্বইয়ের মহিলা হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। মা ও মেয়ে দু’জনেই সুস্থ বলে খবর।
বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা ছিলেন নেহা ধুপিয়া? এ নিয়েই নেটদুনিয়ায় চর্চা ছিল তুঙ্গে। পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে সেকথা মেনেও নিয়েছিলেন অঙ্গদ বেদি৷ জানিয়েছিলেন, শীঘ্রই তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। এমন সুখবর পেয়ে তাঁদের শুভেচ্ছা জানিয়েছিলেন পরিচালক করণ জোহর, অভিনেতা রীতেশ দেশমুখ-সহ বলি দুনিয়ার তারকারা। অবশেষে সেই দিনটি এসে গেল৷ তাও আবার বিয়ের ছ’মাসের মাথাতেই৷ রবিবার সকালেই কন্যা সন্তানের জন্ম দেন নেহা৷
[সোনালি-ইরফানের পর ক্যানসারে আক্রান্ত নাফিসা আলি]
২০০২ সালে মিস ইন্ডিয়া হয়েছিলেন নেহা ধুপিয়া৷ তারপরই হিন্দি ছবির জগতে যাত্রা শুরু৷ অভিনয়ের ফাঁকে মন দেওয়া-নেওয়ার পালাও সেরে ফেলেন তিনি৷ জীবনসঙ্গী হিসাবে বেছে নেন কিংবদন্তি ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে অভিনেতা অঙ্গদ বেদিকে৷ চলতি বছর সোনমের বিয়ে নিয়ে যখন মেতে উঠেছিল গোটা বি-টাউন, ঠিক তখনই ১০ মে চুপিসারে চারহাত এক হয় নেহা-অঙ্গদের৷ বিয়ের কয়েক মাস পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে গর্ভবতী নেহার একের পর এক ছবি। এবার নতুন অতিথির আগমনে খুশি তারকা কাপল৷
সম্প্রতি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টেনিসতারকা সানিয়া মির্জা। শোয়েব ও সানিয়া নিজেদের সন্তানের নাম রাখেন ইজহান মির্জা মালিক। তাঁর ছবিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এদিকে কিছুদিন আগেই নিজেদের দ্বিতীয় সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত। ফর্সা-মিষ্টি জেইনে মজেছিল নেটদুনিয়া৷ এবার নেহা-অঙ্গদের কন্যাকে দেখার অপেক্ষায় তাঁদের অনুরাগীরা৷
[রাজকীয় বিয়ে সেরে মুম্বইয়ে ফিরলেন দীপবীর, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘গাজা যুদ্ধ শেষ হোক চাননি নেতানিয়াহু, বন্দি মুক্তিতেও আগ্রহ ছিল না’, বিস্ফোরক প্রাক্তন সেনাকর্তা
-
জলে গেল রাহুলের সেঞ্চুরি, ‘নিয়মরক্ষা’র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট