Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

বাংলা ওয়েব সিরিজে রজত কাপুর, ‘শব্দজব্দ’র টিজার শেয়ার করে প্রশংসা অমিতাভ বচ্চনের

দেখুন ওয়েব সিরিজের টিজার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২০, ১৫:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২০, ১৫:৩৪

options
link
বাংলা ওয়েব সিরিজে রজত কাপুর, ‘শব্দজব্দ’র টিজার শেয়ার করে প্রশংসা অমিতাভ বচ্চনের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালনায় ফিরছেন সৌরভ চক্রবর্তী। ‘ধানবাদ ব্লুজ’ ও ‘কার্টুন’-এর পর তিনি আনছেন ‘শব্দজব্দ’। মুক্তি পেয়েছে ওয়েব সিরিজের টিজার। আর তারপরই সেই টিজার পোস্ট করেছেন খোদ অমিতাভ বচ্চন। এই ওয়েব সিরিজের আরও একটি চমক রজত কাপুর। এই প্রথম বাংলা কোনও ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে।

‘ধানবাদ ব্লুজ’ ও ‘কার্টুন’ ওয়েব সিরিজ পরিচালনার পর দীর্ঘদিন কেটে গিয়েছে। কিন্তু সৌরভ চক্রবর্তী পরিচালিত আর কোনও ওয়েব সিরিজ আসেনি কোনও ওয়েব প্ল্যাটফর্মে। শেষ তাঁকে ‘চরিত্রহীন ২’ ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল। এবার ফের পরিচালনা করছেন সৌরভ চক্রবর্তী। ওয়েব সিরিজের নাম ‘শব্দজব্দ’। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। এখানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন রজত কাপুর। তাঁর চরিত্রটি এক লেখকের। নাম সৌগত। তার বইয়ের কাটতি নেহাত মন্দ নয়। কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন তার অতীত ধাওয়া করে আসে বর্তমানকে। অন্ধকারে ডুবে যায় সৌগতর বর্তমান জীবন। এই নিয়েই তৈরি হয়েছে ওয়েবসিরিজ ‘শব্দজব্দ’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

sobdo-jobdo

[ আরও পড়ুন: কাদামাখা মাঠে পায়ে ফুটবল, আবেগ উসকে দিল অজয়ের ‘ময়দান’-এর প্রথম ঝলক ]

রজত কাপুরের এটি প্রথম বাংলা ওয়েব সিরিজ। এর আগে বাংলা ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ‘ইতি মৃণালিনী’, ‘চার অধ্যায়’ ও ‘অনুরণন’ ছবিতে তাঁর অভিনয় দর্শকের পছন্দ হয়েছিল। অভিনয় থেকে উচ্চারণ, সবকিছু নিয়েই মাজাঘষা করেন তিনি। তাই যে কোনও ভাষার ছবিতেই তাঁর অভিনয়ের ধার স্পষ্ট ধরা পড়ে। এই ওয়েব সিরিজটিও তার ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না। রজত কাপুর ছাড়াও এখানে অভিনয় করেছেন পায়েল সরকার, সুব্রত দত্ত, মুমতাজ সরকার, কঙ্কণা চক্রবর্তী এবং সালোনি পাণ্ডে। ফেব্রুয়ারির শেষে হইচইয়ে শুরু হবে এই ওয়েব সিরিজের স্ট্রিমিং।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘শব্দজব্দ’র টিজার। আর তা দেখে ফেসবুকে অমিতাভ বচ্চন কঙ্কণা চক্রবর্তীর প্রশংসা করে লিখেছেন, ‘একজন অভিনেতা হিসেবে তোমার প্রথম বাংলা ওয়েব সিরিজ। তোমার জন্য গর্বিত। এভাবেই চালিয়ে যাও।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[ আরও পড়ুন: Man vs Wild: বিয়ার গ্রিলসের সঙ্গে বন্দিপুরের জঙ্গলে অভিযান রজনীকান্তের ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.