সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংকট কিছুতেই পিছু ছাড়ছে না সঞ্জয় দত্তের৷ বেআইনি ভাবে একে-৫৬ রাখার দায়ে জেল খেটে ফিরেছেন খুব বেশি দিন হয়নি৷ ফের তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হল৷ তা-ও আবার অত্যন্ত পুরনো একটি ঘটনার প্রেক্ষিতে৷ আন্ধেরি আদালত তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে৷ বলি ফিল্ম নির্মাতা শাকিল নুরানিকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে৷
ঘটনাটি পুরনো৷ ২০০২ সালে শাকিল নুরানির ‘জান কি বাজি’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন সঞ্জয়৷ তার জন্য পঞ্চাশ লক্ষ টাকা অগ্রিমও নেন৷ কিন্তু পরে তিনি ছবিটিতে অভিনয় করতে আসেননি৷ টাকাও ফেরত দেননি৷ পরবর্তী পর্যায়ে নুরানি অভিযোগ দায়ের করেন সঞ্জয় দত্তের নাম করে আন্ডারওয়ার্ল্ডের একাধিক ব্যক্তির কাছ থেকে তাঁর কাছে হুমকি দিয়ে ফোন আসছে এই কথা জানিয়ে৷ সেই অভিযোগ আদালতে উঠলে সঞ্জয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত৷ এই সমস্ত ঘটনা সঞ্জয় জেলে যাওয়ার আগের৷ কিন্তু জেল থেকে ফিরেও সঞ্জয় আদালতে হাজিরা না দেওয়ায় আবার তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত