Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬

কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি সানি লিওনের

কী বললেন প্রাক্তন পর্নস্টার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৪:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৪:৩১

options
link
কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি সানি লিওনের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্ভে ওয়েনস্টাইন। বিপ্লবের সূত্রপাত এই নামের বিরুদ্ধাচারেই। হলিউড প্রযোজকের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন দুই সাংবাদিক। ফাঁস করে দিয়েছিলেন প্রায় তিন দশক ধরে চলতে থাকা তাঁর কাস্টিং কাউচের কুকীর্তি। প্রায় শ’খানেক অভিযোগ উঠেছে প্রযোজকের বিরুদ্ধে। একে একে মুখ খুলেছেন অ্যাঞ্জেলিনা জোলি, অ্যাশলে জুডরা।

[‘পদ্মবতী’ বিতর্কে এবার মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়]

Advertisement

হলিউডের আগুনের সেই আঁচ বলিউডেও এসে পৌঁছায়। যৌন হেনস্তার বিরুদ্ধে মুখ খুলতে থাকেন বিদ্যা বালান, রাধিকা আপ্টে, কল্কি কোয়েচলিন, স্বরা ভাস্কর, প্রিয়াঙ্কা চোপড়ারা। শুধু নায়িকারাই নন নায়করাও নিজেদের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। রণবীর সিং, আয়ুষ্মান খুরানারা জানান কীভাবে তাঁদের সমলিঙ্গের সম্পর্কে জড়ানোর অফার দেওয়া হয়েছিল। এবার কাস্টিং কাউচের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন পর্নস্টার সানি লিওন।এক সাক্ষাৎকার দিতে গিয়ে সানি জানান, বলিউডে অবশ্যই কাস্টিং কাউচ রয়েছে। তবে তিনি ভাগ্যবান যে এই প্ররোচনায় তাঁকে পা দিতে হয়নি। এমন কোনও অফার তাঁর কাছে আসেওনি। এর প্রধান কারণ তাঁর স্বামী ড্যানিয়েল। ড্যানিয়েল সবসময় তাঁর রক্ষা করে গিয়েছেন। কিন্তু যাঁদের এমন কোনও অভিভাবক নেই তাঁরা অনেকেই এই ফাঁদে পা দিয়ে ফেলেন।

[ক্যামেরার সামনে সাহসী শার্লিন চোপড়া, ভাইরাল ভিডিও]

তবে এখন এই বিষয় নিয়ে অনেক বেশি সোচ্চার হচ্ছেন অভিনেত্রী-মডেলরা। প্রকাশ্যে #MeToo ক্যাম্পেনে শামিল হয়েছেন তাঁরা। নিজেদের হেনস্তার কথা বলতে দ্বিধা বোধ করছেন না কেউ। এতে বেশ খুশি সানি। মানুষ যত এ বিষয়ে প্রকাশ্যে বিদ্রোহ করবে ততই কাস্টিং কাউচের প্রভাব কমবে। আর নতুনরাও বিশ্বাস নিয়ে পরিশ্রম করতে আগ্রহী হবেন। প্রাক্তন পর্নস্টারের কথায়, জীবনে যা করেছেন নিজের জোরে করেছেন। পরিশ্রম করে অর্জন করেছেন সাফল্য। কোনও শর্টকাট রাস্তায় যাননি। তাঁর বিশ্বাস, পরিশ্রমই সাফল্যের শেষ কথা। এর কোনও বিকল্প নেই।

[‘নাবালিকাকে মুখমেহনে বাধ্য করেছিলেন অভিনেতা সিলভেস্টার স্ট্যালন’]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.