সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নুসরত জাহানের প্রাক্তন স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে অভিনেত্রী সৌরসেনী মৈত্র প্রেম করছেন? বছর দুয়েক ধরেই টলিউডে গুঞ্জন। এবার অভিনেত্রীর জন্মদিনে আরও কাছাকাছি! ছবি তো অন্তত তেমনটাই বলছে। সৌরসেনীর (Sauraseni Maitra) জন্মদিনে অন্তরঙ্গ ছবি দিয়ে শুভেচ্ছা জানালেন নিখিল জৈন।
নিখিল-সৌরসেনীর সম্পর্কের গুঞ্জন নতুন নয়। বছর দুয়েক ধরেই টলিপাড়ার অন্দরে ফিসফাস! শোনা গিয়েছিল, দুজনে নাকি একসঙ্গে বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন। শুধু তাই নয়, বারাণসীতে বিজ্ঞাপনী শুট করতে গিয়েই নাকি টলিপাড়ার দুষ্টু-মিষ্টি অভিনেত্রীকে মন দিয়ে ফেলেছেন নিখিল। গতবছর ক্রিকেটের নন্দনকাননে ‘চুপিচুপি’ নিখিল-সৌরসেনীকে দেখে কম চর্চা হয়নি। সেসব জল্পনাতেই যেন এবার সিলমোহর বসালো নিখিলের পোস্ট করা ছবি।
১৩ এপ্রিল সৌরসেনীর জন্মদিন। সেই উপলক্ষেই ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁকে ট্যাগ করে নিখিল লিখলেন, “শুভ জন্মদিন সৌরসেনী।” এরসঙ্গেই ২, ৩, ৪, ৫… সংখ্যা জুড়ে দিয়েছেন নুসরত প্রাক্তন। প্রসঙ্গত, নুসরত জাহানের সঙ্গে বিচ্ছেদের পরই নিখিলের পোশাক বিপণনী সংস্থার মুখ হিসেবে দেখা গিয়েছিল সৌরসেনীকে। বরাবরই নামী মডেল তিনি। উপরন্তু টলিউডের পাশাপাশি জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘তাজ’-এও কাজ করে ফেলেছেন। সেইসময়ও নিখিল নিজের সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
[আরও পড়ুন: ফের সাইবার ক্রাইমের শিকার রুক্মিণী মৈত্র, হ্যাকারদের কবলে অভিনেত্রী]

এর আগে একবার নিখিলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সৌরসেনী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, “বেচারা নিখিল! আমি যাই বলি না কেন, লোকে যেটা ভাবার সেটাই ভাববে! এখন যদি বলি আমি প্রেম করছি না, সবাই ভাববে আমি মিথ্যে বলছি। আবার যদি বলি- হ্যাঁ করছি, তা নিয়েও বিতর্কের শেষ থাকবে না!” কিন্তু বিষয় যাই হোক না কেন, ‘যাহা রটে তার কিছুটাও তো বটে!’
[আরও পড়ুন: ‘টাকা দিলেই অক্ষয়ের নায়িকা’, খিলাড়ির নাম ভাঙিয়ে কাস্টিংয়ের ফাঁদ! পুলিশের জালে ১]
]
সর্বশেষ খবর
-
ফের হানিমুন হরর, ঋতুস্রাব হওয়ায় হোটেলেই নববধূকে বেধড়ক মার! খুনের চেষ্টা স্বামীর
-
স্লিপারের টিকিটে এসিতে, বিবস্ত্র হয়ে আরপিএফ-কে ব্লেড চালিয়ে বিতর্কে অন্তরা! অভিনেত্রী বললেন…
-
‘চুপচাপ ব্যাট করো’, টেস্ট জয়ের আগে স্মিথের চোখে চোখ রেখে কথা বাংলাদেশের লিটনের
-
বেনারসি থেকে পাটোলা, শাড়িপ্রেমী হলে আমলারিতে এই ৫ জিআই-ট্যাগ পাওয়া কাপড় থাকবেই!
-
টাটায় ‘গৃহযুদ্ধ’ তুঙ্গে! সরকারি কর্তাদের সঙ্গে চন্দ্রশেখরন ও নোয়েলের পৃথক বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা