সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাম্পত্য সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জল্পনা মাথাচাড়া দিয়েছিল আগেই। শোনা গিয়েছিল নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে নাকি এক বাড়িতে থাকছেন না নুসরত। তারই মাঝে অভিনেতা যশকে নিয়ে তৈরি হয় জল্পনা। দু’জনে বেশ কাছাকাছি চলে এসেছেন বলেই কানাঘুষো শোনা যাচ্ছে। তারই মাঝে এবার নয়া গুঞ্জনে হইচই শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, মা হতে চলেছেন নুসরত। যদিও এ বিষয়ে অভিনেত্রী-সাংসদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
টলিপাড়ায় নিজের জমি তৈরির প্রায় সঙ্গে সঙ্গে রাজনীতিতে হাতেখড়ি নুসরতের (Nusrat Jahan Ruhi)। বর্তমানে বসিরহাট কেন্দ্রের জয়ী সাংসদ তিনি। ২০১৯ সালের জুন মাসে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে চার হাত এক হয় তাঁর। এলাহি বিয়ে নিমেষেই চলে আসে শিরোনামে।

সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি, ভিডিও শেয়ার করেন নুসরত। যা তাঁদের সুখী দাম্পত্যের চিহ্নই বহন করত। কিন্তু বছরখানেকের মধ্যেই বদলে গেল সব কিছু। বেশ কয়েক মাস আগে থেকেই শোনা যাচ্ছে নিখিল-নুসরতের সম্পর্ক উষ্ণতা হারিয়েছে। আগের মতো একসঙ্গে কোনও অনুষ্ঠানেই দেখাও যায় না তাঁদের। নিখিল এবং নুসরত এক বাড়িতে থাকেন না বলেও খবর।

[আরও পড়ুন: মান-অভিমান ভুলে এক হতে চলেছেন রাহুল-প্রিয়াঙ্কা? ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে জোর জল্পনা]
এদিকে, গত কয়েক মাসে অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dashgupta) সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ বেড়েছে নুসরতের। রাজস্থানের আজমেরে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। আবার কখনও ডিনার কিংবা কফি ডেটেও দেখা গিয়েছে দু’জনকে। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, যশের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছেন নুসরত। দু’জনে ঘর বাঁধার ভাবনাচিন্তা করছেন বলেও দাবি করেন কেউ কেউ।

যদিও সে বিষয়ে একটি বাক্যও খরচ করেননি নুসরত। এবার নয়া চমক। শোনা যাচ্ছে, মা হতে চলেছেন নুসরত। অন্তঃসত্ত্বা নাকি সন্তান দত্তক নিতে চলেছেন নুসরত? সে ব্যাপারে যদিও বসিরহাটের তৃণমূল সাংসদ এখনও কিছুই বলেননি।
[আরও পড়ুন: ‘ভালবাসা ভালবাসাই’, প্রেমের সমানাধিকার উদযাপনের পক্ষে সোচ্চার মিমি]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে