সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উড়ছে গাড়ি, চলছে বন্দুক। ঢিশুম ঢিশুম মারপিট। অন্য কেউ মারলে মার্ডার, কিন্তু যশ মারলে এনকাউন্টার! হ্যাঁ, নিজের জন্মদিনে নুসরত ঠিক এভাবেই আলাপ করিয়ে দিলেন ‘মেন্টাল’ যশের সঙ্গে। যে যশ একেবারে অ্যাকশন প্যাকড পুলিশ অফিসার। দুষ্টকে দমন করাটা তাঁর কাছে একেবারে জলভাত! তবে শুধু মারপিট নয়, জমজমাট রোমান্সও আছে সে।
প্রকাশ্যে এসেছে ‘মেন্টাল’ ছবির ট্রেলার। যে ছবি তৈরি হয়েছে যশ -নুসরতের প্রযোজনা সংস্থার ব্যানারে। সম্ভবত ছেলে ঈশানের নামেই প্রযোজনা সংস্থার নামকরণ করেছেন- YD Films Social। নতুন ইনিংসের শুরুয়াতেই অনুরাগীদের চমকে দিলেন তারকা দম্পতি। বাংলায় এটাই প্রথম ‘পুলিশ ব্রহ্মাণ্ড’। সিনেমার নাম ‘মেন্টাল’। মুখ্য ভূমিকায় স্বামী-স্ত্রী যশ-নুসরত। আজ্ঞে, যশকে এই ছবিতে এক পুলিশের ভূমিকায় দেখা যাবে। প্রযোজক-অভিনেতার ভাষায় বলতে হলে, “স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানি। তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল।”
[আরও পড়ুন: অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় অভিমানী রূপম! নিন্দুকের একহাত নিয়ে দিলেন নয়া ‘বিজ্ঞাপন’]
অপরাধী দমন করতে পুলিশের ভূমিকায় যশ কীরকম চমক দেন? সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা। এদিকে নিজের প্রযোজিত প্রথম ছবির নায়িকা নুসরত জাহান। ‘মেন্টাল’-এর মোশন পোস্টার রিলিজ করে যশ আরও এক সারপ্রাইজ দিলেন ভক্তদের। মুম্বইবাসী বঙ্গকন্যা ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী সায়ন্তনী ঘোষকেও দেখা যাবে এই ছবিতে। মেন্টাল ছবিতে সায়ন্তীকে দেখা যাবে দুষ্ট এমএলএ-র চরিত্রে। যাকে দিদিমণি নামেই ডাকেন এলাকাবাসী। বিশেষ চরিত্রে রয়েছেন মদন মিত্রও।
[আরও পড়ুন: আমন্ত্রণেও রাজনীতি! বলিউডের কারা রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেলেন? ব্রাত্য কারা?]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের