Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬

শেষে সিনিয়র অভিনেতার কাছে ২৪ বার চড় খেতে হল রণবীরকে!

কিন্তু কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৯:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৯:২৯

options
link
শেষে সিনিয়র অভিনেতার কাছে ২৪ বার চড় খেতে হল রণবীরকে! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটু দুরন্ত ছেলেটা। তাই বলে এভাবে পরপর চড় খেয়ে যেতে হবে? তাও আবার একজন সিনিয়র অভিনেতার হাতে! একবার ভুলবশত হয়ে গেলে তবুও মানা যায়। কিন্তু ২৪ বার চড়! তাও আবার স্বেচ্ছায় এতগুলি চড় খেয়ে ফেললেন রণবীর সিং। আর সেই সঙ্গে প্রমাণ করে দিলেন অভিনয়ের জন্য সবকিছু করতে তৈরি তিনি।

স্বভাবে চঞ্চল হলেও নিজের কাজ নিয়ে বরাবরই সিরিয়াস রণবীর। ডিরেক্টর’স অ্যাক্টর তাঁকে বলাই যায়। পরিচালক যাহা বলেন, ঠিক তেমনটাই করেন বলিউডের বাজিরাও। আর পরিচালক যদি সঞ্জয় লীলা বনশালি হন তাহলে তো রণবীর একেবারে বাধ্য ছেলে। তাই বাধ্য ছেলের  মতোই ‘পদ্মাবতী’র শুটিংয়ে একের পর এক চড় খেয়ে গেলেন রণবীর।

Advertisement

[OMG! কেন এমন অবতারে অক্ষয়?]

খবরটি প্রকাশ্যে এসেছিল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের সূত্রে। যা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করে খবরের সত্যতা স্বীকার করেছেন রণবীর নিজে।

True story! #Padmavati

A post shared by Ranveer Singh (@ranveersingh) on

[জানেন, ‘লগে রহো মুন্নাভাই’-তে ছিলেন অনুষ্কা শর্মাও?]

জানা গিয়েছে, ‘পদ্মাবতী’র শুটিংয়ের একটি দৃশ্যে রণবীরকে চড় মারার কথা ছিল অভিনেতা রাজা মুরাদের। ক্যামেরার সামনে তা করেনও সিনিয়র অভিনেতা। কিন্তু পরিচালক সঞ্জয়লীলা বনশালির কিছুতেই শট পছন্দ হচ্ছিল না। অগত্যা রাজা মুরাদ চড় মারতে থাকেন, আর রণবীর চড় খেতেই থাকেন। শেষে ২৪ বার অভিনেতার চড় খাওয়ার পর পরিচালক তুষ্ট হন। আর নায়ক রেহাই পান।

এতটা নিখুঁতভাবেই ‘পদ্মাবতী’র কাহিনি পর্দায় ফুটিয়ে তুলছেন সঞ্জয়। আর তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন অভিনেতা রণবীর। ‘রাম লীলা’ থেকেই রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন পরিচালক। কেন যে বলিউডের বাজিরাও তাঁর এত পছন্দের, তা নায়কের এই ডেডিকেশন থেকেই পরিষ্কার।

[ফেসবুকে গান চুরির অভিযোগ, প্রতিবাদে মানহানির নোটিস রূপমের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.