সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের পুজোয় নন্দিতা ও শিবপ্রসাদের ‘রক্তবীজ’ ছবিতে অ্যাকশন অবতারে দেখা মিলেছিল মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়কে। তবে এবার আর মারপিট নয়, বরং ফাগুন হাওয়ায় প্রেমের ‘আলাপ’ সেরে নেবেন মিমি-আবির। হ্যাঁ, এমনটাই বন্দোবস্ত করে ফেলেছে প্রযোজক সংস্থা সুরিন্দর ফিল্মস ও পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী। সরস্বতী পুজোর দিনই সুরিন্দর ফিল্মস ঘোষণা করল তাদের নতুন ছবির। যেহেতু বুধবার ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ প্রেমের দিবসও, তাই এদিনকেই বেছে নেওয়া হল প্রেমের ছবির ঘোষণার জন্য। ছবির নাম ‘আলাপ’।
[আরও পড়ুন: অস্কারের পর ফের আন্তর্জাতিক মঞ্চে দীপিকা, এবার কোথায় দেখা যাবে নায়িকাকে?]
প্রযোজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মিমি ও আবিরের এই ছবি রোমান্টিক কমেডি ঘরানার। যার চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়।
View this post on Instagram
এই ছবিতে মিমি ও আবিরের পাশাপাশি দেখা যাবে স্বস্তিকা দত্ত, তন্নি লাহা রায় ও কিঞ্জল নন্দাকে। চলতি বছরেই মুক্তি পাবে মিমি ও আবিরের ‘আলাপ’। প্রযোজক সংস্থা জানিয়েছে, এই ছবির মধ্যে দিয়ে বহুদিন বাদে শুদ্ধ প্রেমের ছবির স্বাদ পাবে দর্শক।
এই মুহূর্তে আবির ব্যস্ত রয়েছেন রাজ চক্রবর্তীর ‘বাবলি’ ছবির শুটিংয়ে। এই ছবিতে আবির জুটি বেঁধেছেন শুভশ্রীর সঙ্গে।
[আরও পড়ুন: কাতারে প্রাক্তন নৌসেনাদের মুক্তির পিছনে শাহরুখ? জবাব দিলেন কিং খানের ম্যানেজার]
সর্বশেষ খবর
-
দিল্লিতে ফের বিক্ষোভে ‘ককরোচ’, ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে অনড়, শাহের পুলিশের সঙ্গে ‘সংঘাতে’ অভিজিৎ
-
হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির