Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Oscars 2026

‘গ্লোবাল’ দেশি গার্ল, গোল্ডেন গ্লোবের পর হলিউড কিংবদন্তিদের সঙ্গে অস্কার অনুষ্ঠানের সঞ্চালনায় প্রিয়াঙ্কা

Priyanka Chopra: রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথওয়ে-সহ আর কাদের সঙ্গে মঞ্চ মাতাবেন প্রিয়াঙ্কা চোপড়া?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৫:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৫:৪৪

options
link
‘গ্লোবাল’ দেশি গার্ল, গোল্ডেন গ্লোবের পর হলিউড কিংবদন্তিদের সঙ্গে অস্কার অনুষ্ঠানের সঞ্চালনায় প্রিয়াঙ্কা zoom
কুনজর এড়াতে কোন মন্ত্রে চলেন 'সংস্কারি' প্রিয়াঙ্কা চোপড়া? ছবি: সংগৃহীত

গোল্ডেন গ্লোবের পর এবার অস্কারের মঞ্চে গুরুদায়িত্বে প্রিয়াঙ্কা চোপড়া। ফি বছর অ্যাকাডেমি পুরস্কারের দিকে নজর থাকে সিনেপ্রেমীদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। চলতি মার্চেই অনুষ্ঠিত হতে চলেছে ৯৮তম অস্কার। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আন্তর্জাতিক সিনেমহলের ঐতিহ্যবাহী এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে পশ্চিমী বিনোদুনিয়া। আর সেই অনুষ্ঠানেই গুরুভার বর্তেছে প্রিয়াঙ্কা চোপড়ার উপর। খবর, রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথওয়েদের মতো কিংবদন্তি হলিউড তারকাদের সঙ্গে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড উপস্থাপনার দায়িত্বে ‘দেশি গার্ল’।

২০১৬ সালে প্রথমবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর রেড কার্পেটে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপর ২০১৭ সালে দ্বিতীয়বার তাঁকে দেখা যায় সংশ্লিষ্ট অনুষ্ঠানে। দু’বারই হলিউডের আঙিনায় চর্চার শিরোনামে উঠে এসেছিলেন দেশি গার্ল। এবার নয় বছর বাদে সংশ্লিষ্ট অনুষ্ঠানে ফের গুরুদায়িত্ব পেলেন অভিনেত্রী।

আগামী ১৫ মার্চ ‘এবিসি’তে সরাসরি সম্প্রচারিত হবে ৯৮তম অস্কার অনুষ্ঠান। আর সেখানেই বিশ্বের তাবড় সিনে-আইকনদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন প্রিয়াঙ্কা চোপড়া। তার প্রাক্কালেই শুক্রবার ভোররাতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের তরফে তারকা সঞ্চালকদের তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। চলতিবারে অস্কার অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে একঝাঁক হাইপ্রোফাইল সেলেবদের দেখা যাবে। সেই তালিকাতেই রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথওয়ে, উইল আর্নেট, পল ম্যাসকালের সঙ্গে জ্বলজ্বল করছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। যা নিঃসন্দেহে ভারতের জন্য গর্বের বিষয়। যদিও অস্কারের মঞ্চে এর আগেও উপস্থাপনার দায়িত্ব সামলেছেন দেশি গার্ল। তবে সেটা প্রিয়াঙ্কার হলিউড ইনিংস শুরুয়াতের গোড়ার দিকের কথা। তবে বিগত নয় বছরে পশ্চিমী সিনেদুনিয়ার জমিতে যেভাবে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন নায়িকা, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

Advertisement
Priyanka Chopra joins Robert Downey as presenter
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

সম্প্রতি গোল্ডেন গ্লোবের মঞ্চে সঞ্চালক হিসেবে দ্যুতি ছড়িয়েছেন প্রিয়াঙ্কা। উপরন্তু সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্লাফ’-এ জলদস্যু অবতারে যেভাবে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী, এমন আবহে অস্কারের সঞ্চালক হিসেবে দেশি গার্ল-এর নাম ঘোষণা হওয়ায় যে ভক্তশিবিরে অতিরিক্ত উন্মাদনার পারদ চড়াল, তা বলাই বাহুল্য। অতঃপর প্রিয়াঙ্কা যে বর্তমানে প্রকৃত অর্থে ‘গ্লোবাল আইকন’ হয়ে উঠেছেন, তা বলাই বাহুল্য। ২০১৬ সালে প্রথমবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর রেড কার্পেটে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপর ২০১৭ সালে দ্বিতীয়বার তাঁকে দেখা যায় সংশ্লিষ্ট অনুষ্ঠানে। দু’বারই হলিউডের আঙিনায় চর্চার শিরোনামে উঠে এসেছিলেন তিনি। এবার নয় বছর বাদে সংশ্লিষ্ট অনুষ্ঠানে ফের গুরুদায়িত্ব পেলেন অভিনেত্রী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.