সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং ফ্লোরে সলমনের রাজত্ব চলে। সলমনের বিনা অনুমতিতে পাতাও নড়ে না। হ্য়াঁ, এরকম তথ্যই ফাঁস করলেন শ্বেতা তিওয়ারির মেয়ে অভিনেত্রী পলক তিওয়ারি। ‘কিসি কা ভাই কিসি কি জানে’র শুটিং ফ্লোরে নাকি কড়া শাসন চালাতেন সলমন খান (Salman Khan)। শুধু তাই নয়, মেয়েরা ছোট পোশাক পরলে নাকি রীতিমতো ক্ষেপে যান সলমন!
ইদে মুক্তি পেতে চলেছে সলমনের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। তার আগে এক সাক্ষাৎকারে সলমনের নামে রীতিমতো বোমা ফাটালেন পলক। পলকের কথায়, সেটে সব মহিলাদের বুখ ঢাকা পোশাক পরে থাকার নিয়ম করেছেন সলমন। পলক জানান, সলমন স্যার একটু পুরনোপন্থি। তিনি চান তাঁর সেটে মেয়েরা সুরক্ষিত থাকুক। আর সেই কারণেই এই নিয়ম জারি করেছেন বলিউডের ভাইজান।
[আরও পড়ুন: শুটিং সেটে বিস্ফোরণের খবর ভুয়ো, ‘সম্পূর্ণ সুস্থ আছি’, টুইট অভিনেতা সঞ্জয় দত্তর]
দক্ষিণী সুপারস্টার তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবিটি। সলমনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ইদে মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’।
[আরও পড়ুন: দোহার বিমানবন্দরে ভারতীয় মুদ্রায় শপিং, মোদিকে কুর্নিশ আপ্লুত মিকা সিংয়ের ]
সর্বশেষ খবর
-
প্যারিসে স্বামী নারায়ণ মন্দির উদ্বোধন, আপ্লুত মোদি বললেন, ‘ভারত-ফ্রান্স সম্পর্ক শিখর ছুঁল’
-
মালদহের ১৫০ বছরের প্রাচীন শিবমন্দির গিলে খেল গঙ্গা, অকল্যাণের আশঙ্কায় স্থানীয়রা
-
নতুন ক্যাপ্টেন পেয়ে গেল কেকেআর? দলকে চ্যাম্পিয়ন করিয়ে দাবি জোরালো করলেন রিঙ্কু
-
দিল্লিতে বহুতল বিপর্যয়ের দিনই অ্যাকশন! ৩ দিনের মধ্যে পাশের বিল্ডিং ভাঙার নোটিস পুরসভার
-
গোঁজামিলে ভর্তি! তৃণমূল আমলের বার্ধক্য-বিধবা-দিব্যাঙ্গ ভাতার তালিকা বাতিল শুভেন্দুর