সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পরি’ মন ছুঁয়েছিল দর্শকদের৷ তারপর আর বলিউডে দেখা যায়নি তাঁকে৷ এবার আবারও বি-টাউনে পাড়ি জমাতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়৷ নাসিরউদ্দিন শাহ, কঙ্কনা সেনশর্মার মতো তাবড় অভিনেতাদের সঙ্গে দেখা যাবে তাঁকে৷
[নায়িকা বদল? কোয়েলের বদলে দেবের সঙ্গে দেখা যাবে অন্য কাউকে]
কথায় বলে, কোনও কোনও বছর নাকি কারও কারও জন্য খুবই ভাল৷ যেমন চলতি বছর কাটছে পরমব্রত চট্টোপাধ্যায়৷ এই বছরের শুরুতে ‘পরি’-তে অনুষ্কা শর্মার সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে৷ তারপর ‘সোনার পাহাড়’ -এর জন্য বেশ প্রশংসিত হয়েছেন পরম৷ সেটিও ছিল তাঁর পরিচালিত সিনেমা৷ ‘খেলেছি আজগুবি’ নিয়েও বছরের অধিকাংশ সময় ব্যস্ত থাকতে হয়েছে তাঁকে৷ সঙ্গে রয়েছে সৃজিত মুখোপাধ্যায় ‘শাহজাহান রিজেন্সি’ ছবির কাজ৷ এই ছবিতে পরমব্রতকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা৷ ইতিমধ্যেই আবারও সুখবর৷ আর টলিউড নয়, সামনের মাসের মাঝামাঝি থেকে নাকি একটি হিন্দি সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে যাবেন তিনি৷
[ইতিহাস এবার পর্দায়, ‘শতবর্ষের ইস্টবেঙ্গল’-এর পরিচালনায় গৌতম ঘোষ]
‘মাসান’, ‘নিউটন’-এর মতো সিনেমার প্রযোজক সংস্থার ব্যানারেই নাকি কাজ করতে চলেছেন পরম৷ সীমা পাহয়ারের সিনেমায় দেখা যাবে তাঁকে৷ এই ছবিতেই নাকি থাকবেন অন্যান্য তাবড় তাবড় অভিনেতারা৷ থাকবেন নাসিরুদ্দিন শাহ, কঙ্কনা সেনশর্মা, বিনয় পাঠক, রঘুবীর যাদব, বিক্রান্ত ম্যাসের মতো বড় মাপের অভিনেতারা৷ সঙ্গে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়৷ এই সিনেমা যে বাঙালি দর্শকদের কাছে বড় পাওনা, তা বলাই যায়৷ বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, ছবিটি ফ্যামিলি ড্রামা৷ সঙ্গে থাকছে মজার রসদও৷ যদিও ইদানীং ছবি করার ব্যাপারে বেশ বেছেই কাজ করছেন পরমব্রত৷ তাই নতুন এই সিনেমাও যে দর্শকদের মন কাড়বে, সে আশা করাই যায়৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১