Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Parineeti chopra Raghav chadha wedding

‘রাঘনীতি’র বিয়ের থিম নয়ের দশকের বলিউড, সাদা আলোয় সাজল উদয়পুর লীলা প্যালেস, দেখুন ভিডিও

মেহেন্দির রঙে পরিণীতির হাতে রাঘবের নাম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১০:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১০:৩৪

options
link
‘রাঘনীতি’র বিয়ের থিম নয়ের দশকের বলিউড, সাদা আলোয় সাজল উদয়পুর লীলা প্যালেস, দেখুন ভিডিও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা আলোয় সেজে উঠেছে উদয়পুরের লীলা প্যালেস। শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে রাঘব চাড্ডা ও পরিণীতির বিয়ের অনুষ্ঠান। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবারই অনুষ্ঠীত হয়েছে পরিণীতির মেহেন্দির অনুষ্ঠান। মেহেন্দির রঙে পরিণীতির হাতে রাঘবের নাম। শনিবার অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠান। আর এই সঙ্গীত অনুষ্ঠানেই রয়েছে বড় চমক। বলিউড সূত্র বলছে, রাঘনীতির সঙ্গীত অনুষ্ঠানের থিম নয়ের দশকের বলিউড। দুই পরিবারই নাকি নয়ের দশকের গানে নেচে উঠবে। গান বাছাইয়ের দায়িত্ব নাকি নিজে হাতেই সেরেছেন পরী ও রাঘব।

পরিণীতি ও রাঘবের বিয়েতে সাদা ফুলে সাজল ছাদনাতলা।

গত মে মাসে সম্পন্ন বাগদান। আর ২৪ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পরবেন রাঘব চাড্ডা ও পরিণীতি। ইতিমধ্য়েই উদয়পুরের লেক প্যালেসে শুরু বিয়ের তোড়জোড়। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রাঘনীতির ছাদনাতলা সাজানোর জন্য় কলকাতা থেকে নিয়ে যাওয়া হচ্ছে নানা রকমের ফুল। গোটা মণ্ডপ নাকি সেজে উঠবে সাদা, হলুদ, লাল ও গোলাপি ফুলে। পরিণীতির পছন্দ গোলাপ। তাই গোলাপের আধিক্য থাকবে ফুলের সাজে।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: মাথায় ঘোমটা টেনে লালবাগের গণেশ দর্শন, সানি লিওনিকে ‘সংস্কারি’ তকমা নেটপাড়ার]

ইতিমধ্য়েই অল্প অল্প করে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। দিল্লিতে রাঘবের বাড়িতে অনুষ্ঠিত হল সুফি নাইট। দুই পরিবারের উপস্থিতিতে জমজমাট এই সুফি নাইট। এ ইতিমধ্যেই প্রিয়াঙ্কার মা মধু চোপড়া যোগ দিয়েছেন অনুষ্ঠানে।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, খাঁটি পাঞ্জাবি রীতি মেনেই বিয়ে হবে। ২৩ সেপ্টেম্বর হবে সঙ্গীত। এদিনই নাকি যোগ দেবেন নিক-প্রিয়াঙ্কা। যার থিম নয়ের দশক। শোনা যাবে নয়ের দশকের বলিউড গান। শোনা গিয়েছে, বিয়ের দিন মণীশ মালহোত্রার লহেঙ্গায় সেজে উঠবেন পরিণীতি। ২৪ সেপ্টেম্বর দুপুরেই শুরু হবে বিয়ের অনুষ্ঠান। রাতে বড় পার্টিও দেবেন রাঘনীতি।

[আরও পড়ুন: ‘বিগ ফ্রাইডে’ আপডেট! ১৫ দিনে ১০০০ কোটির কাউন্টডাউন শুরু ‘জওয়ান’-এর]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.