সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নায়িকারা কি শুধুই নাচবেন, গাইবেন, প্রেম করবেন? না, বহুদিন আগেই বলিউডের সিনেমার পর্দায় এরকম ইমেজ ভেঙে ফেলেছেন অভিনেত্রীরা। আর ইমেজ ভেঙে ফেলেই বক্স অফিসেও বিদ্যা বালন, করিনা কাপুর, অনুষ্কা শর্মার মতো অভিনেত্রী বাজিমাত করেছেন। এই তালিকায় অনায়াসে ঢুকে যেতে পারেন পরিণীতি চোপড়াও (Pariniti Chopra)। কারণ, গত কয়েকটা ছবিতে পরিণীতি কিন্তু নিজেকে আদ্যপান্ত পালটে ফেলেছেন। ঠিক যেমন, পরিচালক ঋভু দাশগুপ্তর ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবিতে একেবারে নতুন অবতারে চমকে দিয়েছিলেন পরিণীতি। আর এবার সেই পরিচালকের হাত ধরেই একেবারে অ্যাকশন প্যাকড অবতারে দেখা যাবে অভিনেত্রীকে।
View this post on InstagramAdvertisement
প্রকাশ্যে এল পরিচালক ঋভুর নতুন ছবি ‘কোড নেম তিরঙ্গা’র টিজার। এই টিজারেই নতুন অবতারে ধরা দিলেন পরিণীতি চোপড়া।
[আরও পড়ুন: আপত্তিজনকভাবে নিরাপত্তারক্ষীর গায়ে হাত, মদ্যপ সারার কাণ্ডে নিন্দা নেটপাড়ায়]
ঋভু দাশগুপ্তর এই ছবিতে গুপ্তচরের চরিত্রে দেখা যাবে পরিণীতিকে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশকে রক্ষা করার কর্তব্যে অবিচল থাকতে শেষমেষ কী কী বলিদান দিতে হবে পরিণীতিকে, তাই ছবির গল্পে উঠে আসবে। এই ছবিতে পরিণীতির সঙ্গে দেখা যাবে ‘বিজলি’ গায়ক হার্ডি সান্ধুকে। ছবিটি মুক্তি পাবে ১৪ অক্টোবর।
পরিণীতির আগের দুই ছবি ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ এবং ‘সাইনা’ বক্স অফিসে সেভাবে সফল হয়নি। তাই আপাতত এই ছবির দিকেই তাকিয়ে রয়েছেন পরিণীতি চোপড়া।
[আরও পড়ুন: প্রতারণা করলেই ৪০ কোটি জরিমানা! বিয়ের পর অদ্ভুত চুক্তিপত্রে সই জেনিফার ও বেন অ্যাফলেকের]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক