সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিজারে শোনা গিয়েছিল ‘জয় বাংলা’ স্লোগান। এবার বাংলাদের মুক্তিবাহিনীর কঠিন সংগ্রামের কাহিনি নিয়ে প্রকাশ্যে ‘পিপ্পা’র ট্রেলার (Pippa trailer)। যে ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঈশান খট্টর (Ishaan Khatter), ম্রুণাল ঠাকুর। রয়েছেন বাঙালি অভিনেতা সোহম মজুমদারও।
প্রসঙ্গত, ১৯৭১-এ ভারত পাশে থাকায় পাকিস্তানের কবল থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল ভারতীয় সেনা। এমনই এক সংগ্রামী অতীত গরিবপুরের যুদ্ধ। যা একাত্তরের যুদ্ধে ভারত-বাংলাদেশ যৌথবাহিনীর জয়ের ভিত গড়েছিল। প্রায় ভুলতে বসা সেই অতীতকেই সিনেমার পর্দা নিয়ে আসছেন দুই প্রযোজক সিদ্ধার্থ রায়কাপুর (Siddharth Roy Kapur) ও রনি স্ক্রুওয়ালা (Ronnie Screwvala)।
৪৫ ক্যালিভারির ১৪ পিটি-৭৬ ট্যাঙ্ক এর একটি স্কোয়াড্রনের সাহায্যে ১৪-পঞ্জাব ব্যাটেলিয়ন গরিবপুরের পাকিস্তানি দুর্গের ভিতর প্রবেশ করে। ১০৭ পাক পদাতিক বিগ্রেড তাৎক্ষণিকভাবে এই আক্রমণ প্রতিহত করে। কিন্তু পঞ্জাব ব্যাটেলিয়ানের আগ্রাসী মনোভাবের সঙ্গে বেশিক্ষণ পাল্লা দিতে পারেনি পাক সৈন্যরা। এই যুদ্ধেই ৪৫তম ক্যাভলরি ট্যাঙ্কের স্কোয়াড্রন ছিলেন ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতা। ঐতিহাসিক এই চরিত্রে অভিনয় করেছেন ঈশান খট্টর। ছবির বেশ কিছু অংশের শুটিং বর্ধমানের আউশগ্রামের জঙ্গলমহলে হয়েছে।
[আরও পড়ুন: ‘দিওয়ালির সাজে চাই বাঙালিয়ানা’, কলকাতার পোশাকশিল্পীর কাছে আবদার নবাব সইফের]
‘দ্য বার্নিং চাফিস’ উপন্যাসে লিপিবদ্ধ করেছিলেন ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতা। সেই উপন্যাসের প্রেক্ষাপটেই চিত্রনাট্য সাজিয়েছেন রবিন্দের রানধাওয়া, তন্ময় মোহন এবং রাজা কৃষ্ণ মেনন। ঈশান, প্রিয়াংশু, ম্রুণাল ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সোনি রাজদান। সুরের দায়িত্ব সামলেছেন এ আর রহমান। আগামী ১০ নভেম্বর আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘পিপ্পা’।
[আরও পড়ুন: আম্বানিদের পার্টি ‘প্রিয়াঙ্কাময়’, রাতে চুপচাপ এলেন আর বেরিয়ে গেলেন শাহরুখ!]
সর্বশেষ খবর
-
ফোন নম্বর গোপন রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সুযোগ, ‘ইউজার নেম’ বেছে নিলেই কেল্লাফতে!
-
রাঁধুনিকে মারধর, ফোন কেড়ে নিয়ে হেনস্তা! পাঞ্জাব কিংস তারকার বিরুদ্ধে দায়ের এফআইআর
-
প্রোবায়োটিক খেলেই কি গাট ভালো থাকে? অন্ত্রের স্বাস্থ্য নিয়ে ৫টি ভুল ধারণা ভাঙলেন বিশেষজ্ঞ
-
সিয়ার আইনজীবী নিয়ে বিভ্রান্তি, ভাই সাহিলের বিরুদ্ধে ১০ কোটির মামলা, পুণে হত্যাকাণ্ডে নয়া মোড়
-
‘গৌরব সন্তান চায় কিন্তু আমি…’, বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে বিস্ফোরক আকাঙ্খা