সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা তিনি, এর মূল্য সন্তানদের কেন দিতে হবে? সবসময় সেলিব্রিটিদেরই কেন যাবতীয় দোষ দেওয়া হয়? এমনই প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় তুললেন প্রীতি জিন্টা (Preity Zinta)।

একটি ভিডিও শেয়ার করেছেন প্রীতি। যেখানে নায়িকার গাড়ির নেপথ্যে এক বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে যেতে দেখা যাচ্ছে। নেপথ্যে কিছু মানুষের হাসির শব্দও শোনা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে প্রীতি সাম্প্রতিক ঘটে যাওয়া দু’টি ঘটনার কথা জানান। এক মহিলাকে তিনি ছবি তুলতে বারণ করেছিলেন। তা মেনে নেওয়ার পরই মহিলা প্রীতির এক শিশুকন্যাকে কোলে নিয়ে চুম্বন করেন। আরেকটি এই ভিডিওর ঘটনা।
View this post on Instagram
[আরও পড়ুন: বাইকে বসে শাহিদের ঠোঁটে ঠোঁট রাখলেন কৃতী! নতুন ছবি ঘিরে শোরগোল]
প্রীতি জানান, ওই ব্যক্তিকে তিনি সাধ্যমতো সাহায্য করেন। ঘটনাচক্রে সেদিন তাঁর কাছে টাকা ছিল না। তবে তাঁর সঙ্গে থাকা মহিলা কিছু টাকা দেন। কিন্তু ওই ব্যক্তি সেই টাকা ছুড়ে ফেলে দিয়ে গাড়ির পিছু করতে থাকেন। আর পাপারাজ্জি তা দেখে হাসতে থাকেন বলে অভিযোগ অভিনেত্রীর। এতেই ক্ষুব্ধ অভিনেত্রী বলেন, তারকা বলেই কেন যাবতীয় দায়ভার নিতে হবে? সেলিব্রিটিরাও যে মানুষ তা মানুষের বোঝা প্রয়োজন। তাঁরও তো এ দেশের অন্যান্য নাগরিকদের মতো বাঁচার অধিকার আছে!

এরপরই অভিনেত্রী লেখেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার সন্তানরা প্যাকেজ ডিল নয় আর তাঁরা কিছুতেই এর শিকার হতে পারে না। দয়া করে আমার সন্তানদের একলা ছেড়ে দিন। তাদের ছুঁতে আসবেন না বা ছবি তুলবেন না। ওরা নিতান্তই শিশু আর শিশুদের মতোই থাকার অধিকার রয়েছে। ওরা তারকা নয়।”
[আরও পড়ুন: সিনেমার ব্যাকরণে সাজানো হলেও কেন মন কাড়তে পারল না ‘আকরিক’? পড়ুন রিভিউ]
সর্বশেষ খবর
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!
-
বন্দুকের নলের ডগায় সুনীল শেট্টির জীবন! হাড়হিম করা কোন ঘটনার সাক্ষী অভিনেতা?
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল