মার্কিন মুলুকে থাকলেও দেশের আচার-রীতি ভোলেননি প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তাঁর ‘পরদেশীবাবু’ও কোনওরকম শুভ কাজের আগে পুজোর জন্য জোরাজুরি করেন। গৃহিণীর যত না বেশি পুজোতে মন, তার থেকেও নাকি বেশি নিয়ম মেনে পুজোপাঠ করেন নিক জোনাস। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছিলেন সেকথা। শুধু তাই নয়, লক্ষ্মীপুজো, শিবরাত্রির পাশাপাশি মার্কিন মুলুকের বাড়িতে গণেশ চতুর্থীও পালন করেন ‘জোনাস দম্পতি’। এমনকী মার্কিন মুলুক থেকে উড়ে এসে অযোধ্যার রামমন্দিরেও পুজো দিয়েছিলেন নিক-প্রিয়াঙ্কা। এবার সুপারস্টার নায়িকা উজাড় করে দিলেন নিজের আধ্যত্ম বিশ্বাসের কথা।
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজের ব্যাগে কী কী রাখেন? সেকথা বলছিলেন। সেখানেই ভক্তির ঝুলি উপুড় করে দেন নায়িকা। প্রিয়াঙ্কা জানান, তাঁর ব্যাগে সর্বক্ষণ হনুমান চালিশা থাকে। শুধু তাই নয়, হাতে কালো সুতোও পরেন তিনি। কেন?
আরও পড়ুন:

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজের ব্যাগে কী কী রাখেন? সেকথা বলছিলেন। সেখানেই ঈশ্বরভক্তির ঝুলি উপুড় করে দেন নায়িকা। প্রিয়াঙ্কা জানান, তাঁর ব্যাগে সর্বক্ষণ হনুমান চালিশা থাকে। শুধু তাই নয়, হাতে কালো সুতোও পরেন তিনি। কেন? কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রিয়াঙ্কা নিজেই জানালেন, “এই কালো সুতোকে আমরা আসলে ‘নজর বাট্টু’ বলি। এটা কুনজর বা অশুভ দৃষ্টি থেকে আপনাকে রক্ষা করে। ভারতে এই কালো রঙের সুতো পরার একটা চল রয়েছে। আমিও হাতে একটি ছোট কালো সুতো বেঁধে রাখি। নিজেকে ঠিক রাখার জন্য যতটা সম্ভব সেই ব্যবস্থা যদি আপনি করে নিতে পারেন, তাহলে সমস্যা কোথায়?” অভিনেত্রী পাশাপাশি এও জানান যে, তাঁর ওয়ালেটের নিত্যসঙ্গী নিকের সঙ্গে গোড়ার দিকে তোলা একটি ছবি, পারফিউম, হেয়ার স্প্রে এবং সানগ্লাস। তাছাড়া, ব্যাগে একটি ‘টাইড পেন’ও রাখেন তিনি। কোনও অনুষ্ঠানে খাবার খেতে গিয়ে যদি পোশাকে দাগ লাগে, তাহলে এই পেনই তখন প্রিয়াঙ্কার উদ্ধারকর্তা হয়ে ওঠে।

আসলে প্রিয়াঙ্কা বরাবরই ধর্মে-কর্মে বিশ্বাসী। দিন কয়েক আগেও ‘বারাণসি’র শুটের ফাঁকে অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে সেবা প্রদান করেন। ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে আর পাঁচজন আমজনতার মতোই গুরুদ্বারের মেঝেয় বসে বাসন মাজতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া এও জানান যে, মেয়ে মালতী মেরি জোনাসকে ধীরে ধীরে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করাচ্ছেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাঘের সঙ্গে লড়াই অমিতাভের! অভিষেকের জন্মের পরই কেন এমন ‘চ্যালেঞ্জ’ নেন বিগ বি?
-
কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টার দূরত্বে পাহাড়-ঝরনায় ঘেরা ৫ অফবিট ডেস্টিনেশন, ঘুরে আসুন সপ্তাহান্তে
-
উমর খালিদের বই ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস’ নিয়ে আলোচনা, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করল জেএনইউ
-
মসলিন সুতোর বুননে বিশেষ শাড়ি, অনন্য ডিজাইন, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন ফুলিয়ার ২ শিল্পী
-
হরমুজ জট ছাড়াতে ইরানের সঙ্গে চুক্তির খুব কাছে ওমান, জলপথের মাইন সরাতে লাগবে একমাস