সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার বিকেল ৫ টা থেকে শুরু পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বাগদান অনুষ্ঠান। ইতিমধ্য়েই দিল্লিতে হাজির হয়েছেন পরিণীতির দিদি তথা প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু দেশে পা রাখতেই মেজাজ হারালেন বলিউডের ‘দেশি গার্ল’।
তা ঠিক কী ঘটল প্রিয়াঙ্কার সঙ্গে?
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বিমানবন্দরে নিরাপত্তাবলয় ভেঙে এক ব্যক্তি প্রিয়াঙ্কার সঙ্গে সেলফি তোলার জন্য এগিয়ে আসেন। ব্যক্তিকে দেখে রীতিমতো রেগেও যান তিনি। বেশ জোরেই ব্যক্তিকে দূরে থাকতে বলেন প্রিয়াঙ্কা।
[আরও পড়ুন: প্রাক্তন ও বর্তমানের হৃদয়ের ধর্মযুদ্ধ! ‘অর্ধাঙ্গিনী’র ট্রেলারে নজর কাড়লেন চুর্ণী-কৌশিক-জয়া]
View this post on Instagram
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নয়াদিল্লির কাপুরথলা হাইসে আংটি বদল হবে রাঘব ও পরিণীতির। শোনা যাচ্ছে, শিখ রীতিতেই হবে আংটি বদলের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থাও করা হয়েছে। মোট ১৫০ জন নিমন্ত্রিত রাঘব ও পরিণীতির এই বাগদান অনুষ্ঠানে। বোনের বাগদান অনুষ্ঠানে আমেরিকা থেকে উড়ে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া। দিল্লিতে এসেছেন আমাজনের এক্সিকিউটিভ ম্যানেজার থমাস ডার্চকোভিজ। থমাস পরিণীতির খুবই ঘনিষ্ঠ বন্ধু। আসতে পারেন সানিয়া মির্জা, করণ জোহর। সব মিলিয়ে পরিণীতি ও রাঘবের বাগদান পর্বে সাজ সাজ রব।
[আরও পড়ুন: বাংলাদেশেও ‘পাঠান’ ঝড়, প্রথম দিনেই ৪১ টি সিনেমা হলে হাউজফুল শাহরুখের ব্লকবাস্টার ছবি]
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক