সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই বিশ্বে তাঁর থেকে সেরা সুন্দরী আছেন একজনই। অ্যাঞ্জেলিনা জোলি, এমা ওয়াটসন, টেলর হিলদের হেলায় হারিয়ে বিশ্বে সেরা সুন্দরীদের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর আগে আছেন বেয়ন্সে।
বলিউডে যাত্রা শুরু করার আগেই ‘মিস ওয়ার্ল্ড’ হয়েছিলেন। সেরা সুন্দরীদের দৌড়ে খেতাব জয় তাই তাঁর নতুন নয়। তবে এবারের এই সম্মানের সঙ্গে আগের স্বীকৃতির অনেকটাই ফারাক আছে। কেননা এবার তাঁর স্বীকৃতি আন্তর্জাতিক ক্ষেত্রে। যাঁদেরকে ছাপিয়ে গেলেন তাঁরাও বিশ্বের তাবড় সুন্দরী। অ্যাঞ্জেলিনা জোলি, এমা ওয়াটসন বা ডাকোটা জনসনদের ছাপিয়ে যাওয়া তো চাট্টিখানি কথা নয়। তবে হলিউডের এই ডাকসাইটে সুন্দরীদের হেলায় হারালেন প্রিয়াঙ্কা।
[ সিনেমা দেখেই গর্ভবতী, নাবালিকার দাবিতে বেকায়দায় সেন্সর বোর্ড ]
সম্প্রতি লস অ্যাঞ্জেলসের ফোটো-ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বাজনেট-এর এই ভোটের আয়োজন করেছিল। সেখানেই বেয়ন্সের পর দ্বিতীয় স্থান পেলেন প্রিয়াঙ্কা।
Thank u @BUZZNET and all who voted. @Beyonce is my number 1 too!! https://t.co/N6F8syOdsz
— PRIYANKA (@priyankachopra) April 1, 2017
আসলে গত কয়েক বছরে নিজের কেরিয়ারগ্রাফের অভিমুখটিই বদলে ফেলেছেন প্রিয়াঙ্কা। বলিউডের ঘরদুয়ার ছাড়িয়ে পাড়ি দিয়েছেন হলিউডের আন্তর্জাতিক আঙিনায়। খ্যাতি এতটাই বেড়েছে যে ভারত থেকে যে কোনও অভিনেত্রী গেলেই তাঁকে প্রিয়াঙ্কা বলে ভুল করে ভিনদেশের মিডিয়া। অস্কারের রেড কার্পেট থেকে মঞ্চ- ভারতীয় অভিনেত্রীদের সাম্প্রতিক প্রতিনিধি হিসেবে বারবার উঠে এসেছে প্রিয়াঙ্কার নাম। ভারতের সুন্দরীর গ্ল্যামারে এতটাই মজেছে অন্য দেশের দর্শকরা যে পিপলস চয়েস অ্যাওয়ার্ডও এসেছিল প্রিয়াঙ্কার হাতেই। সুতরাং তাঁর জনপ্রিয়তা যে এই মুহূর্তে তুঙ্গে তা আর বলার অপেক্ষা রাখে না। তারই প্রতিফলন দেখা গেল এই ভোটিংয়েও। সকলকে ছাপিয়ে বিশ্বে দ্বিতীয় সেরা সুন্দরী হয়ে উঠলেন তাই প্রিয়াঙ্কাই।
[ নিজেই সেপটিক ট্যাঙ্ক খোঁড়ার কাজ করলেন অক্ষয়কুমার ]
সর্বশেষ খবর
-
‘যাঁরা ভাবেন ভারতে মুসলিমদের ঠাঁই নেই তাঁরা হিন্দুই নন’, আমেরিকায় বললেন মোহন ভাগবত
-
উত্তর-পূর্ব ভারতে রূপকথার সফর, আইআরসিটিসির বিশেষ ট্যুর প্যাকেজ ‘গ্রিন এস্কেপ’, জানুন খুঁটিনাটি
-
পরিবর্তনের বাংলায় পুজোর থিমে রাষ্ট্রবাদ থেকে মহাকাব্য, জোর ধর্মীয় আচার-রীতিতে
-
সৎ বাবাদেরও রয়েছে পূর্ণ পিতৃত্বের অধিকার, ঐতিহাসিক রায় কলকাতা হাই কোর্টের
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক