সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিয়ালিটি শোয়ের শুটিং করতে গিয়ে গুরুতর জখম প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) স্বামী নিক জোনাস। আন্তর্জাতিক সংবাদ সংস্থা TMZ-তে প্রকাশিত হয়েছে এই খবর। শোনা গিয়েছে, শুটিং চলাকালীনই আঘাত পান নিক (Nick Jonas)। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত মার্কিন পপ তারকার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর।
সূত্রের খবর, একটি গানের রিয়ালিটি শোয়ের শুটিং করছিলেন নিক। কিন্তু কীভাবে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী চোট পেলেন, সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। প্রিয়াঙ্কা বা নিকের পক্ষ থেকেও অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে মার্কিন পপ তারকার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সুস্থ হয়ে তিনি আবার শুটিংয়ে যোগ দিতে চান বলেই খবর।
[আরও পড়ুন: নারদ মামলার গ্রেপ্তারির থেকে করোনা টিকা কি বেশি প্রয়োজন নয়? প্রশ্ন রাজ-মিমির]
উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে প্রিয়াঙ্কা ও নিকের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। প্রিয়াঙ্কার থেকে ১০ বছরের ছোট নিক। তা নিয়ে বিস্তর চর্চাও হয়। তবে সমালোচকদের তোয়াক্কা না করেই সেই বছরের ডিসেম্বর মাসে মার্কিন পপ তারকাকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। যোধপুরের উমেইদ ভবন (Umaid Bhawan Palace) রাজপ্রাসাদে হিন্দু ও খ্রিস্টান মতে বিয়ে করেছিলেন দুই তারকা। তারপর থেকে বেশিরভাগ সময় স্বামীর সঙ্গে আমেরিকাতেই থাকেন প্রিয়াঙ্কা। হলিউড (Hollywood) কেরিয়ারেই মনোনিবেশ করেছেন অভিনেত্রী। তবে ভারতের সঙ্গে তাঁর আত্মার টান রয়েছে। কিছুদিন আগেই করোনা (Corona Virus) মোকাবিলায় ভারতের পাশে দাঁড়ানোর আরজি জানিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলেন নিক-প্রিয়াঙ্কা। পরে জানান, দেশের কোভিড (COVID-19) যুদ্ধের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় সাত কোটি টাকা তুলেছেন তাঁরা।
View this post on Instagram
[আরও পড়ুন: অর্থের অভাবে সংকটের মুখে বাবার চিকিৎসা, অসহায় বালিকার পাশে ‘ত্রাতা’ দেব]
সর্বশেষ খবর
-
খাতায়কলমে এগিয়ে মোহনবাগান, হাবাসে ভরসা ইস্টবেঙ্গলের! ডুরান্ড ফাইনালে এগিয়ে কারা?
-
‘নির্দ্বিধায় বন্দে মাতরম বলি’, নিজের শিকড়-সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে সোচ্চার তসলিমা
-
পারিবারিক বিবাদ! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে হেঁটে থানায় যুবক, হাড়হিম কাণ্ড ধূপগুড়িতে
-
কেবল বর্ষা নয়, সারা বছরই জমে জল, রাস্তা পেরিয়ে স্কুলে পৌঁছতে পড়ুয়াদের ভেলাই ভরসা!
-
ডার্বিতে শারীরিক যুদ্ধের চেয়েও বেশি মানসিক লড়াই, মগজাস্ত্রের মহারণ নিয়ে কলম ধরলেন ব্যারেটো