সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধ করে বিদেশের মাটিতে ভারতীয় খাবারের রেস্তরাঁ বানিয়ে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বর নিক জোনাসের আবদারে তার নাম দিয়েছিলেন সোনা। সেই সাধের রেস্তরাঁই এবার বন্ধ করতে চলেছেন প্রিয়াঙ্কা। সোশাল মিডিয়ায় প্রিয়াঙ্কা নিজেই সে খবর জানালেন। প্রিয়াঙ্কা জানালেন, আগামী ৩০ জুনই বন্ধ হবে ‘সোনা’।
মার্কিন মুলুকে পায়ের তলার মাটি ইতিমধ্যেই শক্ত করে ফেলেছেন। পশ্চিমী গ্ল্যামারজগতে নামডাকের পাশাপাশি এক রেস্তরাঁর মালকিনও হিসেবেও প্রসিদ্ধি লাভ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বিদেশে দেশি হেঁশেলের স্বাদ পৌঁছে দিতে এক বন্ধুর সঙ্গে যৌথ উদ্যোগে খুলে ফেলেছিলেন রেস্তরাঁ। ২০২১ সালে নিউ ইয়র্কে মনীশ গোয়েলের সঙ্গে রেস্তরাঁর ব্যবসা শুরু করেছিলেন প্রিয়াঙ্কা। এর আগেও প্রিয়াঙ্কা জানিয়ে ছিলেন, “যে কোনও ব্যবসা শুরু করাই কেরিয়ারে ভীষণ গুরুত্বপূর্ণ তথা গর্বেরও। সোনার পথ চলার ক্ষেত্রে প্রিয়াঙ্কার অবদানও ঠিক সেরকমই। দেশি হেঁশেলের রান্নার গল্প ওঁর গল্প বলার মধ্যে দিয়ে একাধিকবার ফুটে উঠেছে।”
[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি]
জানা গিয়েছে, এই ব্যবসায় প্রিয়ঙ্কার সঙ্গে অংশীদার ছিলেন মণীশ গোয়েল নামে এক ব্যবসায়ী। আচমকাই তিনি অংশীদারি ছেড়ে চলে যাওয়ায় প্রিয়ঙ্কাও এ বার বন্ধ করে দিতে চাইছেন তাঁর রেস্তরাঁ।
[আরও পড়ুন: জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! কোন বিপর্যয়ের মুখে পড়লেন?]
সর্বশেষ খবর
-
‘রক্তের স্বাদ পেয়ে ছিঁড়ে খেয়েছি ওদের’, ইংল্যান্ডের কাটা ঘায়ে নুনের ছিটা মেসিদের কোচের
-
‘জীবন মূল্যবান’, সোনম ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রকে বড় নির্দেশ দিল্লি হাই কোর্টের
-
‘টাকা দিয়ে পুরস্কার কিনব, কারও বাপের সাধ্যি নেই…’, বেধড়ক কটাক্ষের মুখে বেফাঁস আলিয়া!
-
স্কুলে হোমওয়ার্কের নামে দ্বিতীয় শ্রেণির হিন্দু ছাত্রকে কলমা পাঠের নির্দেশ! বরখাস্ত শিক্ষক
-
মাদ্রাসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে উত্তরপ্রদেশ এটিএস