সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যেমন জনপ্রিয় ততটাই ব্যস্ত। খ্যাতির শীর্ষেই শুধু পৌঁছননি, দীর্ঘদিন ধরে রেখেছেন নিজের অবস্থানও। ফলত কেরিয়ার আর ব্যক্তিগত জীবনের ব্যালেন্স তিনি যেভাবে করতে পারেন, সেভাবে হয়তো আর কেউই পারেন না। এবার এ দু’য়ের ভারসাম্য নিয়েই মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের এই মিশেলের কথা বলতে গিয়ে অনেকটাই অতীতচারী প্রসেনজিৎ। লহমায় ফিরে গিয়েছেন তাঁর কেরিয়ারের সেই গোড়ার দিনগুলোর কথায়। যখন নিরলসভাবে একের পর এক শিফটে কাজ করে চলেছেন তিনি। 
[ সৌন্দর্য-গ্ল্যামারের রোশনাই ছড়িয়ে ভারত সেরার দৌড়ে এই সুন্দরীরা ]
তবে তাঁর ব্যস্ততার কথা তাঁর পরিবারের সদস্যরাও বুঝতেন।নিজের ব্লগে সে কথাই জানিয়েছেন অভিনেতা। তা স্বীকার করে তাঁর বক্তব্য, এই সমর্থন না পেলে হয়তো কেরিয়ারের এই ব্যস্ততা বজায় রাখা সম্ভব হত না তাঁর। আর তাই তাঁর অভিমত, পরিবারই প্রত্যেক ব্যক্তির মেরুদণ্ড। তাই কেরিয়ারের খাতিরে কখনও সেখানে যেন কোনও খামতি যেন না হয়। কেরিয়ার উজ্জ্বল হোক, তবে তাঁর বক্তব্য, সেইসঙ্গে যেন সমান গুরুত্ব দেওয়া হয় ব্যক্তিগত জীবনকে। কেননা কেরিয়ার জীবনের একটি অংশ মাত্র। সে কারণে জীবনের অন্যান্য ক্ষেত্র যেন অবহেলিত না হয়, এমনটাই পরামর্শ টলিউডের সফলতম অভিনেতার।
[ এই কারণেই ‘বেগম জান’ বিদ্যাকে বয়কট করছে পাকিস্তান! ]
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে আরও বিপাকে অভিষেক! কালীঘাটের বাড়িতে পুলিশ, ধরানো হল হাজিরা সমন
-
খুন করে দিতে পারে ইরান! আতঙ্কে ঘরের বাইরে বেরনো বন্ধ করলেন ট্রাম্প পুত্র ব্যারন
-
একশো বছর পুরনো পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ, আইনের দ্বারস্থ চন্দ্রচূড়
-
ধ্বংসস্তূপের নিচে বন্দি ২ দিন! নেপালে সেনার তৎপরতায় উদ্ধার দুধের শিশু, ভাইরাল ভিডিও
-
‘তিনি বৃদ্ধ হলেন’, সিপিএমের বর্ধিত অধিবেশনে অনুপস্থিত থেকেও ‘বনস্পতির ছায়া’ বিমান বসু