সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নিবার ও মোহর সেনের বিয়েতে, মোহরের পিঁড়ি ধরেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিয়ের দিন আর মোহর তাঁর আপ্তসহায়ক নন, বরং যেন নিজের মেয়ে তাই তো কন্যাকর্তা হয়ে পুরো ব্যাপারটা নিজের হাতে সামলেছিলেন টলিউডের বুম্বাদা। আর এবার মোহর ও দুর্নিবারকে সঙ্গে নিয়ে পুরী ভ্রমণে প্রসেনজিৎ। মোহর ও দুর্নিবারকে নিয়ে জগন্নাথ দর্শন করলেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রসেনজিৎ লিখলেন, জয় জগন্নাথ!
২০২১ সালে প্রেমিকা মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ে করে ছিলেন দুর্নিবার। বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল তাঁদের। বছর ঘুরতে না ঘুরতে সম্পর্কে ভাঙন। ২০২২ সালে প্রসেনজিতের সহকারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুর্নিবার। দুর্নিবার দাবি করেছিলেন, তিনি পরকীয়া করেননি। ২০২১ সালের ডিসেম্বরে শহরের একটি রেস্তরাঁয় মোহরের সঙ্গে প্রথম দেখা। তারপর কাজের সূত্রে বন্ধুত্ব ও প্রেম।
[আরও পড়ুন: ‘পথে হল দেরি’ বলতে নারাজ! অজানা ব্যক্তির বাইকে চেপে বসলেন অমিতাভ বচ্চন]
অন্য দিকে মীনাক্ষীর সঙ্গে দুর্নিবারের সম্পর্ক গড়ায় বিচ্ছেদের দিকে। তারপরই সোশ্যাল মিডিয়ায় মোহরের সঙ্গে সম্পর্কের কথা জানান দুর্নিবার। সম্প্রতি অগ্নিসাক্ষী করে বিয়ে সেরেছেন মোহর ও দুর্নিবার।
View this post on Instagram
[আরও পড়ুন: দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা ও পরিচালক, কেমন আছেন দু’জন?]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে