Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Prosenjit Chatterjee

জ্যোতি বসুর অংশ বাদ দিয়ে মাদার টেরিজার সঙ্গে ছবি পোস্ট করে কটাক্ষের শিকার প্রসেনজিৎ

'আপনি তো নিজেই ইন্ডাস্ট্রি আপনারও ভয়?', করা হয়েছে এমন প্রশ্ন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২১, ০৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২১, ০৯:৪২

options
link
জ্যোতি বসুর অংশ বাদ দিয়ে মাদার টেরিজার সঙ্গে ছবি পোস্ট করে কটাক্ষের শিকার প্রসেনজিৎ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদার টেরিজার (Mother Teresa) জন্মদিনে তাঁর সঙ্গে তোলা পুরনো ছবি পোস্ট করে ট্রোলড প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। অভিযোগ, ছবিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও (Jyoti Basu) ছিলেন। সেই অংশটি ক্রপ করে, অর্থাৎ বাদ দিয়ে ছবিটি পোস্ট করেছেন প্রসেনজিৎ।

বৃহস্পতিবার মাদার টেরিজার সঙ্গে নিজের ছবিটি পোস্ট করেন প্রসেনজিৎ। ছবির ক্যাপশনে টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ লেখেন, “মাদার টেরিজার উপস্থিতি ও তাঁর মহান বাণীতে জীবনের সমস্ত চিন্তা যেন নিমেষে দূর হয়ে যায়। আমি অত্যন্ত ভাগ্যবান যে তাঁর আশীর্বাদ পেয়েছিলাম।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Prosenjit Chatterjee trolled after posting picture with Mother Teresa

প্রসেনজিতের এই পোস্টেই বেজায় ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে অনেকেই আরেকটি পুরনো ছবি শেয়ার করেছেন। যাতে মাদার টেরিজার পাশে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা জ্যোতি বসুকে দেখা যাচ্ছে। অভিযোগ, ফটোশপের মাধ্যমে জ্যোতি বসুর অংশটি কেটে শুধু মাদার টেরিজার সঙ্গে ছবি দিয়েছেন তারকা। আর তার জেরেই ট্রোলড হয়েছেন।

Prosenjit Chatterjee trolled after posting picture with Mother Teresa

[আরও পড়ুন: Afghanistan Crisis: ‘বিদায় জন্মভূমি’, চোখের জলে দেশ ছাড়লেন আফগান পরিচালক রোয়া হায়দরি]

প্রসেনজিতের পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে কেউ লিখেছেন, “পাশে জ্যোতি বসুর ছবি ছিল ওটা কেটে দেওয়ার কারণ কী? কালীঘাটের অর্ডার? আপনি তো নিজেই ইন্ডাস্ট্রি আপনারও ভয়?”, কেউ আবার লিখেছেন, “কেন এই ছবিটা আপনাকে ক্রপ করতে হল? এই ছবি ডানদিকে মাইক্রোফোন নিয়ে যিনি বলছেন তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। এই কাজ অন্য মানসিকতার কথা বলছে। এটা ঠিক হয়নি জন্মদিনের শুভেচ্ছা জানতে গিয়ে পার্টি ব্যবহার করা ঠিক না, রাজনীতি রাজনীতি থাক।”

Prosenjit Chatterjee trolled after posting picture with Mother Teresa

সাধারণত রাজনীতি থেকে দূরে থাকেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রেও বেশ সাবধানী তিনি। তাহলে এমন পোস্ট কেন করলেন? মনে করা হচ্ছে, জ্যোতি বসু নন, ছবিতে তাঁর পিছনে দাঁড়িয়ে থাকা দেবশ্রী রায়কে বাদ দিতে চেয়েছিলেন টলিউড তারকা। আর তা করতে গিয়েই বিপত্তি ঘটেছে।

[আরও পড়ুন: কুকুর ‘খুন’ কাণ্ডে ক্ষমা চাইলেন শশাঙ্ক! স্ক্রিনশট শেয়ার করে দাবি শ্রীলেখার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.