Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Jawan Movie Public Review

দেশজুড়ে ‘জওয়ান’ ঝড়, প্রথম দিন প্রথম শো দেখে কী বলছেন শাহরুখ ভক্তরা?

জওয়ান জ্বরে আক্রান্ত কলকাতা থেকে কানপুর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৩, ১০:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৩, ১০:১০

options
link
দেশজুড়ে ‘জওয়ান’ ঝড়, প্রথম দিন প্রথম শো দেখে কী বলছেন শাহরুখ ভক্তরা? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল শাহরুখের ‘জওয়ান’। বৃহস্পতিবার সকাল থেকেই তাই জওয়ানে বুঁদ গোটা দেশ। কোথাও সকাল ৫টা, কোথাও সকাল ৭টা, ৮টা, ৯টা। কলকাতা থেকে কন্যাকুমারী, কাশ্মীর থেকে কানপুর সব জায়গার সব সিনেমা হলে দর্শকদের ভিড়। শাহরুখের কায়দায় সেজে, কাঁধে ঢোল নিয়ে সকাল সকালই সিনেমা হলে হাজির শাহরুখভক্তরা। যে ছবি প্রথম ঝলক থেকেই হইচই ফেলে দিয়েছিল। সেই ‘জওয়ান’ (Jawan Film Review) শেষমেশ কেমন হল?

[আরও পড়ুন: শাহরুখই কাশ্মীরের প্রাণভোমরা! ‘পাঠান’-এর পর উপত্যকাকে ‘টনিক’ জোগাচ্ছে ‘জওয়ান’]

দর্শকরা বলছেন, শাহরুখের এই ছবি একেবারেই ব্লকবাস্টার। একের পর এক চমক রয়েছে ছবিতে। বিশেষ করে নানারূপে শাহরুখের অভিনয়ই এই ছবির আসল ইউএসপি। গল্পেও রয়েছে একের পর এক টুইস্ট। প্রথম দিন, প্রথম শো দেখে দর্শকরা বলছেন, শাহরুখের কেরিয়ারের সেরা ছবি ‘জওয়ান’।

শাহরুখ খানের (Shah Rukh Khan) ৩ দশকের কেরিয়ারে রেকর্ড! পয়লা দিনের প্রায় ৬ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। জল্পনা ছিল, ওপেনিং ডে-তেই হেসেখেলে ৫০ কোটির ক্লাবে ঢুকবে ‘জওয়ান’ (Jawan)। এবার তাতেই সিলমোহর। দেশ-বিদেশ মিলিয়ে আন্তর্জাতিক বক্সঅফিসেও অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রে হিন্দি সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে এই ছবি। রিলিজের আগেই ৫০ কোটির ব্যবসা। যা কিনা বিশ্বের বক্সঅফিসে বলিউডের গ্রাফকে একলাফে উর্ধ্বমুখী করে দিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan Universe (@srkuniverse)

[আরও পড়ুন: ইন্ডিয়া-ভারত নাম তরজায় কেন্দ্রকে ‘তৈলমর্দন’! নিজের ছবির নামই বদলে ফেললেন অক্ষয়]

 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.