সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এতেই রুষ্ট স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। নাম না করেই সৌরভকে কটাক্ষ করলেন তিনি। জানালেন, সৌরভ সঞ্চালিত ‘দাদাগিরি’ শোয়ের তিনি কোনওদিন যাননি। আর কখনও যাবেনও না।

আর জি করের নৃশংস ঘটনার (R G Kar Murder) প্রতিবাদে গত রবিবারই প্রাথমিক প্রতিক্রিয়া দেন সৌরভ (Sourav Ganguly)। তাঁর বক্তব্য ছিল, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে ভারত এবং বাংলা মহিলাদের জন্য নিরাপদ।” সৌরভের সেই প্রতিক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়ে যায়। এতেই ফেসবুকে স্বস্তিকা লেখেন, “আমি কোনওদিন দাদাগিরিতে যাইনি। যাওয়া হয়নি। আর কোনওদিন যাব না। অ্যাক্সিডেন্টালি যাব না সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না।”
[আরও পড়ুন: ‘ওরা গলা চেপে ধরে, হিঁচড়ে…’, সস্ত্রীক দুর্নিবারের উপর হামলা! থানায় অভিযোগ দম্পতির]
এর পরই আবার অভিনেত্রী লেখেন, “ধর্ষণ, খুন কোনও অ্যাক্সিডেন্ট নয়। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা তো নয়ই। আর আমাদের সুন্দর দেশে কোনও বয়সের মেয়েরাই সেফ নয়। কোনো রাজ্যেই নয়। এই দুই কাজ – রেপ এবং খুন ইচ্ছাকৃত (ইচ্ছাকৃত খুন)। যারা করেছে, যারা করে তারা ইচ্ছে করে করেছে / করে। জেনে বুঝে করেছে /করে! যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না। আমাদের প্রিয় আইকন, আপনি এই হিংসাত্মক ঘটনাকে তুচ্ছ করে না দেখলেই পারতেন।”

যদিও মেয়ে সানার অফিসের এক অনুষ্ঠানে গিয়ে আর জি কর কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন সৌরভ। তিনি বলেন, “আমার আগের মন্তব্য কীভাবে ব্যাখ্যা করা হয়েছে জানি না। কিন্তু এটা একটা নারকীয় ঘটনা। এর কঠোর শাস্তি হওয়া উচিত।” সৌরভের কথায়, “পৃথিবীর যে কোনও প্রান্তে এই ধরনের ঘটনা ঘটলেই তার প্রতিবাদ হবে। আমাদের দেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছেন, সেটাও প্রত্যাশিত। এই ধরনের নারকীয় অপরাধীর কঠোর শাস্তি হওয়া উচিত।”
তবে আর জি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে সেটাও পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করছেন সৌরভ। তিনি বলেন, “এই ধরনের ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু চিকিৎসকদের পেশা সমাজের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হাজার হাজার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেটাও ভাবতে হবে।”
[আরও পড়ুন: ‘আমার প্রকাশের ভাষা অসংযত, ভুল ছিল’, মধুমিতার কাছে ক্ষমাপ্রার্থী ‘অনুতপ্ত’ ঋদ্ধি!]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর