সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন দেখি কী কাণ্ড! কোনওদিন যে এরকম প্রশ্নের মুখে পড়তে হবে তা স্বপ্নেও ভাবেননি রচনা বন্দ্য়োপাধ্যায়। তাও আবার ‘দিদি নম্বর ওয়ানে’র মঞ্চে। এক প্রতিযোগীর প্রশ্ন শুনে রীতিমতো বোমকে গেলেন রচনা। প্রায় পাঁচমিনিট তো একেবারে হতভম্ব! এমন কী প্রশ্ন, যা শুনে এমন অবস্থা রচনার!
গপ্পোটা হল, দিদি নম্বর ওয়ানে তারকা এলেই তাঁদের প্রেম জীবন নিয়ে নানা প্রশ্ন করতে শুরু করেন রচনা (Rachana Banerjee)। রসিয়ে রসিয়ে তা নিয়ে নানা গল্প, ঠাট্টাও চলে। তবে এবার কোনও তারকা নয়, নিজের ছেলের প্রেম নিয়ে প্রশ্ন আসতেই একেবারে গুগলি খেলেন রচনা। প্রশ্ন শুনে হতবাক অভিনেত্রী।
[আরও পড়ুন: ‘তোমার যৌন চাহিদা বেশি, কিন্তু কপালে কেউ জোটে না!’ করণকে তীব্র কটাক্ষ মালাইকার]
View this post on Instagram
সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ানে’ হাজির হয়েছিলেন ধারাবাহিকের জনপ্রিয় মুখ সোহেল দত্ত। শোয়ের মাঝে সোহেল হঠাৎই রচনাকে জিজ্ঞেস করে ফেলেন, ‘আপনার ছেলে প্রেম করে?’ সোহেলের এমন প্রশ্ন শুনে একেবারে চমকে যান রচনা। এক ঢোক জল খেয়ে রচনা বলেন, ‘আমার ছেলে তো এখন সবে দশম শ্রেণিতে পড়ে! এরকম একটা প্রশ্ন আমাকে করা হবে তা ভাবিনি কোনওদিন। বড় ধাক্কা খেলাম!’
এই মুহূর্তে কাতারে রয়েছেন রচনা। চোখ রাখবেন বিশ্বকাপেও। কাজের ব্যস্ততা থেকে সুযোগ পেলেই ছুটি কাটাতে বেড়িয়ে পড়েন রচনা। তাঁর কথায়, ভাল থাকার এটাই তাঁর থেরাপি। রচনার সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে রচনার ভ্রমণ প্রেম চোখে পড়ে। কিন্তু এত সবের মাঝে ছেলেকে সময়ও দেন অভিনেত্রী। তবে ছেলের প্রেমের প্রসঙ্গ উঠতেই একেবারে হতবাক রচনা!
View this post on Instagram
[আরও পড়ুন: তাপমাত্রা মাইনাস ৭ ডিগ্রি, শুধু তোয়ালে পরে মর্নিং ওয়াকে টাইগার শ্রফ! ভিডিও ভাইরাল]
সর্বশেষ খবর
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল
-
টুটু বোস স্মরণে রক্তদান শিবির, উত্তর কলকাতায় একমঞ্চে ভিন্ন রাজনৈতিক মতের মানুষ
-
সামান্য জ্বরেও ডাক্তারের কাছে যান? এবার হোয়াটসঅ্যাপ-ফেসবুকেই মিলবে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ!