Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Raha Kapoor

ছোট্ট রাহার মুখে মিষ্টি বুলি, ঠাকুমা নীতু কাপুরকে দেখে কী বলল আলিয়াকন্যা?

সোশাল মিডিয়ায় ভাইরাল ঠাকুমা-নাতনির খুনসুটির ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১৯:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১৯:১৯

options
link
ছোট্ট রাহার মুখে মিষ্টি বুলি, ঠাকুমা নীতু কাপুরকে দেখে কী বলল আলিয়াকন্যা? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মের প্রায় দুবছর হতে চলল। আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে রাহার মুখে এখন আধো বুলি। আর তা বড্ড আদুরে। সম্প্রতি রাহাকে (Raha Kapoor) নিয়ে মুম্বই ছেড়েছেন রণবীর-আলিয়া। যাওয়ার আগের মুহূর্তে বিমানবন্দরে তাঁদের সঙ্গে দেখা করতে আসেন নীতু কাপুর (Neetu Kapoor)। ঠাকুমাকে দেখেই উচ্ছ্বসিত হয়ে যায় রাহা। বলে ওঠে কথা।

Nitu-Raha-1

Advertisement

রাহাকে নিয়ে বিমানবন্দরে ঢুকেছিলেন আলিয়া-রণবীর। সিকিউরিটি চেক চলছিল তাঁদের। চারপাশে ঘিরে ধরেছিল পাপারাজ্জি। তারকা দম্পতি ও ছোট্ট রাহার ছবি-ভিডিও করতে মুখিয়ে ছিলেন প্রত্যেকে। আচমকা আলিয়ার কোলে থাকা রাহার মুখে হাসি ফুটে ওঠে। হাত দিয়ে ইশারা করতে থাকে সে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

প্রথমে মনে করা হয়েছিল পাপারাজ্জির উদ্দেশেই রাহার এই ইশারা। অল্প সময়েই সকলের ভুল ভাঙল। আসলে ছেলে-বউমা ও নাতনিকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন নীতু কাপুর। ছেলেকে আলিঙ্গন করেন তিনি। আলিয়ার দুই গালে চুমু খেয়ে করেন আদর। তার পর রাহার সঙ্গে শুরু হয় নীতুর খুনসুটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভিডিও দেখে যেটুকু দেখা বোঝা যাচ্ছে সেই অনুযায়ী, ঠাকুমাকে দেখেই ছোট্ট রাহা উচ্ছ্বসিত হয়ে যায়। বলতে থাকে  ‘কত্ত ছবি তোলা হচ্ছে।’ নীতু কাপুরও খেলার ছলে নাতনির এই কথায় সায় দেন। তবে ঠাকুমা-নাতনির এই কথোপকথন বেশি সময় ধরে চলেনি। রাহাকে নিয়ে বিমানবন্দরের ভিতরে ঢুকে যান আলিয়া-রণবীর। নীতু বাইরে থেকেই তাঁদের বিদায় জানান। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.