Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Kerala e Kurukshetra

এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’ বাঁধাবেন একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক! আর কোন চমক?

যত দিন যাচ্ছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে 'একেনবাবু' ফ্র্যাঞ্চাইজির দর্শক-অনুরাগীর সংখ্যা। বাপি-প্রমথকে নিয়ে নিত্যনতুন অভিযানে বেরিয়ে সারপ্রাইজ দিতে একেনের জুড়ি মেলা যে ভার, তা বলাই বাহুল্য। রাজস্থান, বেনারস, পুরুলিয়ার পর আট থেকে আশির মনে জাঁকিয়ে বসা গোয়েন্দাবাবুর গন্তব্য এবার কেরল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ১৪:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ১৪:৪৯

options
link
এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’ বাঁধাবেন একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক! আর কোন চমক? zoom
এবার 'কেরালায় কুরুক্ষেত্র' বাঁধাবেন একেনবাবু।
Advertisement

কথায় বলে, গোয়েন্দা যেখানেই যান, রহস্য তার পদাঙ্ক অনুসরণ করে পিছু নেয়। একেন্দ্র সেনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না। কাজের অবসরে দুই সঙ্গীকে নিয়ে কোথায় হাওয়াবদল করবেন, তা নয়, ঠিক উপদ্রবের মতো উড়ে এসে জুড়ে বসে ‘নতুন কেস’। এবার একেনের ঠিকানা কেরল। সেখানেই এবার সদলবলে কুরুক্ষেত্র বাঁধাবেন ‘একেন্দ্র সেন’ অনির্বাণ চক্রবর্তী। তবে মহাচমক এবারের কাস্টিংয়ে।

রাজস্থান, বেনারস, পুরুলিয়ার পর আট থেকে আশির মনে জাঁকিয়ে বসা গোয়েন্দাবাবুর গন্তব্য এবার কেরল। তবে সিরিজ নয়, ‘রুদ্ধশ্বাস রাজস্থান’ , ‘বেনারসে বিভীষিকা’র পর এবারও বড়পর্দাতেই ধরা দিতে চলেছেন ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’। সিনেমার নাম রাখা হয়েছে ‘কেরালায় কুরুক্ষেত্র’।

যত দিন যাচ্ছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ‘একেনবাবু’ ফ্র্যাঞ্চাইজির দর্শক-অনুরাগীর সংখ্যা। বাপি-প্রমথকে নিয়ে নিত্যনতুন অভিযানে বেরিয়ে সারপ্রাইজ দিতে একেনের জুড়ি মেলা যে ভার, তা বলাই বাহুল্য। রাজস্থান, বেনারস, পুরুলিয়ার পর আট থেকে আশির মনে জাঁকিয়ে বসা গোয়েন্দাবাবুর গন্তব্য এবার কেরল। তবে সিরিজ নয়, ‘রুদ্ধশ্বাস রাজস্থান’ , ‘বেনারসে বিভীষিকা’র পর এবারও বড়পর্দাতেই ধরা দিতে চলেছেন ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’। সিনেমার নাম রাখা হয়েছে ‘কেরালায় কুরুক্ষেত্র’। ফি বারের মতো এবারেও পরিচালনার দায়িত্বে জয়দীপ মুখোপাধ্যায়। চিত্রনাট্য সাজানোর দায়িত্বে পদ্মনাভ দাশগুপ্ত। পাশাপাশি তারকাখচিত কাস্টিং এই সিনেমার পরমপ্রাপ্তি। ‘বাপি’এবং ‘প্রমোথে’র চরিত্রে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষকে। তবে এবার টিমে জুড়েছেন নতুন তারকা। সেই তালিকায় ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায় এবং সুব্রত দত্ত রয়েছেন। পাশাপাশি সিনেমার প্রেক্ষাপট যেহেতু দক্ষিণ ভারত, সেই প্রেক্ষিতে দেখা যেতে পারে এক মালয়ালি অভিনেত্রীকেও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
The Eken Ruddhaswas Rajasthan is officially the first Bengali box office hit of 2023!
পুজোর পর্দায় আসছে ‘থ্রি মাস্কেটিয়ার্স’।

খবর, ঋত্বিককে এই ছবিতে খলচরিত্রে দেখা যাবে। এপ্রসঙ্গে পরিচালকের মত, “এবারের গল্পে চরিত্রদের বিভিন্ন শেড আছে। ঋত্বিককে নতুনভাবে চিনবেন দর্শক। খলনায়কের চরিত্রে একেনের পাশে তেমন কাউকে দরকার ছিল যে লড়তে পারবে। ঋত্বিককে তাই বেছে নেওয়া।” আর রাইমা? জয়দীপ জানালেন, ‘কেরালায় কুরুক্ষেত্র’তে রহস্যময়ীর ভূমিকায় থাকছেন অভিনেত্রী। একেনবাবুর কেরলা অভিযানের কড়চা আসছে পুজোর পর্দায়। অতঃপর পুজোর বক্স অফিসে যে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তা বলাই বাহুল্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.