সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনযুদ্ধে ইতি৷ অমৃতলোকে পাড়ি দিলেন বলিউড নায়ক ও পরিচালক রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর৷ পরিবারের তরফে জানানো হয়েছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর৷ সোমবার ভোর পাঁচটা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন রাজ কাপুর ঘরনি৷ তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পরিবার৷
[অসুস্থ ঋষি কাপুর, চিকিৎসার জন্য গেলেন আমেরিকা]
১৯৪৬ সালে রাজ কাপুরের সঙ্গে বিয়ে হয়েছিল কৃষ্ণা কাপুরের৷ ছেলে ও মেয়ে মিলিয়ে মোট পাঁচ সন্তান রয়েছে তাঁদের৷ রাজ ও কৃষ্ণার সন্তানরা হলেন, ঋষি কাপুর, রণধীর কাপুর, রাজীব কাপুর, ঋতু নন্দা এবং রিমা কাপুর৷ চেম্বুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ রবিবারই ঋষি কাপুর চিকিৎসার জন্য মার্কিন মুলুকে পাড়ি দেন৷ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মায়ের মৃত্যু সংবাদে শোকার্ত ঋষিও৷
[কে হচ্ছেন পরবর্তী কমলিকা? প্রকাশ্যে আনলেন একতা কাপুর]
রবিনা ট্যান্ডনের টুইট থেকেই কৃষ্ণা রাজ কাপুরের মৃত্যুর খবরটি প্রথম ছড়িয়ে পড়ে৷ তিনি লেখেন, ‘‘একটি যুগের অবসান৷ কৃষ্ণা রাজ কাপুরের আত্মার শান্তি কামনা করি৷ কাপুর পরিবারকে শক্তি দিন ভগবান৷ আন্তরিক শ্রদ্ধা জানাই তাঁদের৷’’
.🕉🙏🏻🕉 Condolences to the entire Kapoor family. An era passes away,#KrishnaRajKapoor .God give you strength,and may the soul rest in peace. Om Shanti. @chintskap
— Raveena Tandon (@TandonRaveena) October 1, 2018
[এবার তনুশ্রীর রোষের মুখে প্রিয়াঙ্কা, জানেন কেন?]
মাত্র কয়েক বছর আগেই কৃষ্ণা রাজ কাপুরকে পারিবারিক ক্রিসমাস পার্টিতে দেখা গিয়েছিল৷ সেখানেই শেষবার পরিবারের সকলের সঙ্গে দেখা হয়েছিল তাঁর৷
[পাকিস্তানে ঢুকে ভিকি কৌশলের সার্জিক্যাল স্ট্রাইক! প্রকাশ্যে ‘উরি’-র টিজার]
সর্বশেষ খবর
-
গণেশ পুজোয় দেশি লুকে টিফানি, ট্রাম্পকন্যার সঙ্গে ছবি পোস্ট করে ‘সুন্দরী’ সম্বোধন সঞ্জয়ের
-
রোগী পিছু ফি ৮০০ টাকা, আটটি চেম্বার! সোনারপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক
-
‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’, মোদিকে বলিউডি বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, কী বললেন পুতিনকে?
-
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানিই! শুভেন্দুর সঙ্গে জমা দেবেন মনোনয়ন
-
পুজো মিটলেই বাড়বে বাসের ভাড়া! বড় ইঙ্গিত অর্জুনের, কত হতে পারে ন্যূনতম ভাড়া?