সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণ,মারধর, নিষিদ্ধ মাদক সেবনের পর এবার স্বামী আদিল দুরানির বিরুদ্ধে খুনের অভিযোগ আনলেন রাখি সাওয়ান্ত। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাখি বললেন, জেলে বসেই নাকি রাখিকে খুন করার ছক কষছিলেন আদিল। রাখির দাবি, জেল থেকে নাকি আদিল যোগাযোগ করেছিলেন পেশাদার খুনির সঙ্গে। সেই খুনির সঙ্গেই নাকি রাখিকে খুন করার প্ল্যান কষছিলেন রাখি! তবে আদিলের এই প্ল্যানের কথা কীভাবে রাখি জানতে পারলেন, তা অবশ্য জানাতে চাননি বলিউডের এই মির্চি গার্ল।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: শাহরুখের ‘পাঠান’কেও ছাপিয়ে গিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’! কীভাবে সম্ভব?]
প্রসঙ্গত, গত বছর আদিল খান দুরানির সঙ্গে নিকাহ করেন রাখি। তা নিয়ে বিস্তর অশান্তি হয়। রাখি দাবি করেন, আদিলের জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাঁকে স্বীকৃতি দিচ্ছেন না। সে ঝামেলা কয়েকদিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন রাখি ও আদিল। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন রাখি সাওয়ান্ত। সেই সময় তাঁর পাশেই ছিলেন আদিল। কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। আদিলের বিরুদ্ধে ঘরোয়া হিংসা ও প্রতারণার অভিযোগও এনেছেন তিনি।
[আরও পড়ুন: ‘পথে হল দেরি’ বলতে নারাজ! অজানা ব্যক্তির বাইকে চেপে বসলেন অমিতাভ বচ্চন]
সর্বশেষ খবর
-
কমনওয়েলথে জুডোয় সোনা জিতে ইতিহাস, ত্রিপুরার মেয়ে অস্মিতা দে-কে সম্মানিত করল শ্যাম সুন্দর কোং
-
মাদক বাক্সে হালান্ডের ছবি! উদ্ধার কেজি কেজি কোকেন, সরগরম নেটদুনিয়া
-
নেতাজিকে অপমানে জিরো টলারেন্স, শুভেন্দুর হুঁশিয়ারির পরই দায়ের ৬ এফআইআর, ধৃত ১
-
গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত সৎকার মামলায় জড়িয়েছিল নাম
-
নিয়োগ দুর্নীতির তদন্ত শেষের পথে! হাই কোর্টে ১২ সদস্যের সিট ভাঙার আর্জি সিবিআইয়ের