সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ‘সর্দারজি ৩’ ছবিতে অভিনয় করে মহাফাঁপড়ে দিলজিৎ দোসাঞ্ঝ। তাঁর বিরুদ্ধে রে রে করে উঠেছেন ভারতীয়রা। দিলজিৎকে বয়কটের জোরাল দাবিতে গর্জে উঠছেন প্রায় সকলে। তারই মাঝে অবাক কাণ্ড রাখি সাওয়ান্তের। ‘সর্দারজি’র পাশে দাঁড়ালেন তিনি।
বৃহস্পতিবার রাখি ইনস্টাগ্রাম পরপর দু’টি পোস্ট করেন। পাক অভিনেত্রী হানিয়াকে ‘সুইটহার্ট’ বলে উল্লেখ করেন। বি-টাউনে অভিষেকের জন্য তাঁকে শুভেচ্ছা জানান।
View this post on Instagram
আরও একটি পোস্টে সকলকে ‘সর্দারজি ৩’ ছবিটি দেখার আর্জি জানান। দ্বিতীয় পোস্টেও হানিয়াতে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
View this post on Instagram
ভারতীয় ভাবাবেগে আঘাত করা দিলজিৎ এবং হানিয়ার নতুন ছবি নিয়ে রাখি সাওয়ান্তের বাড়াবাড়ি দেখে রেগে আগুন নেটিজেনরা। কীভাবে রাখি সাওয়ান্ত সকলকে ছবি দেখার আর্জি জানাতে পারেন, সে প্রশ্ন করেছেন অনেকেই। অবশ্য তাতে রাখির কিছু যায় আসে না। তাই কোনও প্রতিক্রিয়া দেননি তিনি।
প্রসঙ্গত, গত কয়েকবছর নিজের কাজের মাধ্যমে আমজনতার মন জয় করে নিয়েছেন দিলজিৎ। ২০২৪ সালে গায়ক তথা অভিনেতা ইমতিয়াজ আলির ‘অমর সিং চামকিলা’য় নামকরা পাঞ্জাবি শিল্পীর চরিত্রে অভিনয় করেন। একই বছরে ভারতের বাইরে সর্বকালের বৃহত্তম পাঞ্জাবি শো করেন। চলতি বছরে মেট গালায় অংশ নেন ‘সর্দারজি’। যা সকলের মন কেড়েছে। তবে পাঞ্জাবি সঙ্গীত শিল্পী দিলজিৎ বারবার বিতর্কে জড়িয়েছেন। কখনও গানে মাদকদ্রব্যের নাম ব্যবহার করে আইনি জটে জড়িয়েছেন। ‘পাঞ্জাব ৯৫’ নামে ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেন্সর বোর্ডের জটিলতায় তা মুক্তি পায়নি। পহেলগাঁওতে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে পাক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ। ‘সর্দারজি ৩’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই সিনে সংগঠকদের তরফে অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। ভারতে কনসার্ট, অভিনেতা সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ও পাসপোর্ট বাতিলেরও দাবি করা হয়েছে। যদিও বিতর্ক নিয়ে ইতিমধ্যে মুখ খোলেন দিলজিৎ। ছবিটি শুটিংয়ের সময় পরিস্থিতি অন্যরকম ছিল বলেই দাবি দিলজিৎ দোসাঞ্ঝের।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক