Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

সেলফিতে বিরক্ত রামচরণ, ভক্তকে দিলেন ধাক্কা! ভিডিও ভাইরাল

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শপথগ্রহণ অনুষ্ঠানে ঘটল এমন ঘটনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৪, ১৭:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৪, ১৭:১৮

options
link
সেলফিতে বিরক্ত রামচরণ, ভক্তকে দিলেন ধাক্কা! ভিডিও ভাইরাল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই সোশাল মিডিয়ায় ভাইরাল হল রামচরণের ভিডিও। ভিডিও দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা। যে রামচরণকে ‘জেন্ট্যালম্যান’ নায়ক হিসেবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই রামচরণ এমনটি করলেন কীভাবে!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বুধবার ছিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শপথগ্রহণ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানেই এক ভক্তর সঙ্গে দুর্ব্যবহার করায় নেটদুনিয়ায় রোষের মুখে রামচরণ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জামাইষষ্ঠীতে গরমে পুড়ছে শহর, ঝুপ করে সুইমিং পুলে ডুব কাঞ্চন-শ্রীময়ী!

তা ঠিক কী ঘটিয়েছেন রামচরণ?

রামচরণের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছেন রামচরণ। আর তাঁকে দেখে এক ভক্ত সেলফি তুলতে মোবাইল নিয়ে এগিয়ে যান। আর তখনই ভক্তকে এক ধাক্কায় সরিয়ে দেন অভিনেতা। নেটপাড়ায় এই ভিডিও ভাইরাল হলেও, এ বিষয় নিয়ে কোনও প্রক্রিয়া দেননি রামচরণ।

রাজামৌলির ‘RRR’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রামচরণ। সারা ভারতে বিশ্বে সুখ্যাতি। ১১ বছরের দাম্পত্যের পর আবার সন্তানসুখ পেয়েছেন রামচরণ। গত বছরই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেতার স্ত্রী উপাসনা। মেয়ের নাম রেখেছেন ক্নিল কারা কোণিদেলা। ২০২৪ সালে এস শংকরের পরিচালনায় তৈরি ‘গেম চেঞ্জার’ সিনেমায় অভিনয় করেছেন রামচরণ। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন কিয়ারা আডবাণী।

[আরও পড়ুন: ১৯ জুন সঙ্গীত, ২৩ জুন গাঁটছড়া, সোনাক্ষী-জাহিরের বিয়েতে কারা আসছেন, কী কী হচ্ছে বিয়েতে? ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.