সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহসী পোশাক পরে নেটফ্লিক্সের শোয়ে অংশ নিয়ে আগেও বিতর্কের মুখে পড়েছিলেন রামায়ণ ধারাবাহিকের পরিচালক রামানন্দ সাগরের নাতনি সাক্ষী চোপড়া। আর এবার সেই শোয়ের নির্মাতাদের বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ আনলেন সাক্ষী। এখানেই শেষ নয়, নির্মাতাদের বিরুদ্ধে স্বাক্ষীর অভিযোগ, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁকে সই করানো হয়েছে। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে সাক্ষী গোটা ঘটনার কথা উল্লেখ করেন।
সাক্ষী ইনস্টাগ্রামে লেখেন, নেটফ্লিক্সের ‘সোশ্যাল কারেন্সি’ গেম শোয়ের নির্মাতারা আমাকে নোংরা কাজে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। সাক্ষীর অভিযোগ, ‘সোশ্যাল কারেন্সির নির্মাতারা তাঁকে বাধ্য করছে বিভিন্ন যৌন কাজ করতে। নাইট ক্লাবে অপরিচিত ব্যক্তির সঙ্গে নাচ করতে বাধ্য করত, রাস্তায় দাঁড়িয়ে সঙ্গমের মতো আওয়াজ করতে হতো। শুধু তাই নয়, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। সব কথাতেই তাঁরা বলতেন, এটা গেম শো, এখানে এরকমই হবে।
[আরও পড়ুন: ছবির অফার দিয়ে দর্শনা বণিককে ‘কুপ্রস্তাব’! বিতর্কে মুখ খুললেন বাংলাদেশের চিত্রনাট্যকার]
View this post on Instagram
বছর কুড়ির সাক্ষী চোপড়া, ইনস্টাগ্রামে ছবি দেখে যাঁর নাম এখন মুখে মুখে ফিরছে। সোশ্যাল মিডিয়ায় সাক্ষী এখন রীতিমতো বম্বশেল। লন্ডনের ট্রিনিটি কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি। গান গাইতে খুব ভালবাসেন। তাঁর গিগ (মিউজিক) পারফরম্যান্স বেশ প্রশংসিত। বছর দুয়েক আগে মুম্বইয়ের একটি পাবে পুজা বেদির মেয়ে আলিয়ার সঙ্গে সাক্ষীর ঝামেলা হয়। সেখান থেকেই প্রচারের আলোয় আসেন এই তণ্বী।
[আরও পড়ুন: ‘টাইটানিক’-এর মতোই পরিণতি ‘টাইটান’-এর, আগেই টের পেয়েছিলেন জেমস ক্যামেরন!]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?