সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রামায়ণ’ সিনেমার জন্য কড়া প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। খালি গায়ে কখনও ডিগবাজি খাচ্ছেন, কখনও আবার উঠে পড়ছেন উঁচু পাহাড়ে। এমনই এক ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতার ট্রেনার। তাতেই নাকি খুঁজে পাওয়া গেল রাহাকে।

ভিডিও দেখে মনে হচ্ছে কোনও এক পাহাড়ি গ্রামের মনোরম পরিবেশে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন রণবীর। সঙ্গে রাহা ও আলিয়া ভাটও রয়েছেন বলেও খবর। প্রকৃতির মাঝের এই প্রশিক্ষণে প্রচুর ঘাম ঝরাতে হচ্ছে তারকাকে। কিন্তু কপালে তাঁর বিন্দুমাত্র ভাঁজ নেই। ভিডিওর যে অংশে রণবীরকে ডিগবাজি খেতে দেখা যাচ্ছে সেখানেই যেন রাহার দেখা মিলল। তবে খুব দূরে, সাদা পোশাকটুকুই শুধু নজরে পড়ছে, এমনই দাবি নেটিজেনদের।

[আরও পড়ুন: প্রথমবার ভোট দিচ্ছেন? দিতিপ্রিয়া দিলেন আপনার জন্য বিশেষ বার্তা ]
ইতিমধ্যেই ‘রামায়ণ’-এর (Ramayana Movie) শুটিং শুরু করে দিয়েছে পরিচালক নীতেশ তিওয়ারি। রামের ছেলেবেলার কাহিনি ক্যামেরাবন্দি করছেন তিনি। তার মাঝেই আবার ঘটেছে অঘটন। সেট থেকে ফাঁস শুটিংয়ের ছবি। তাতেই দশরথ হিসেবে অরুণ গোভিলকে দেখা যায়। লারা দত্তকে দেখা যায় কৈকেয়ী হিসেবে। শোনা গিয়েছে, সেট থেকে ছবি ফাঁস হওয়ায় বেজায় চটেছেন নীতেশ। নিয়েছেন কড়া পদক্ষেপ। সেটে মোবাইল নিষিদ্ধ করে দিয়েছেন তিনি। রামের চরিত্রে অভিনয় করার জন্য নাকি অনেকদিন ধরেই মাছ-মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন রণবীর। তার মধ্যেই চলছে এমন কঠিন প্রশিক্ষণ।
View this post on Instagram
শোনা গিয়েছে, নীতিশ-রণবীরের ‘রামায়ণ’ ছবির জন্য গান বাঁধবেন এআর রহমান। আর তাঁর সঙ্গে জুটি বাঁধবেন অস্কারজয়ী বিদেশি সুরকার হান্স জিমার। যিনি কিনা ‘দ্য লায়ন কিং’, ‘ডার্ক নাইট’-সহ একাধিক খ্যাতনামা সিনেমার আবহসঙ্গীতকার হিসেবে কাজ করেছেন। বছর দুয়েক আগে ‘ডুন’ ছবির জন্য পেয়েছেন অস্কার।
[আরও পড়ুন: হাওড়া ব্রিজে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিংয়ে কার্তিক, তৃপ্তির বদলে সঙ্গী বঙ্গকন্যা! কে তিনি?]
সর্বশেষ খবর
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য