সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখে চশমা। ক্লিন সেভড লুক। ঠিক যেন সেই ‘জগ্গা জাসুসে’র রণবীর! ‘অ্যানিম্যাল’-এর উগ্রতা ঝেরে ফেলে, রণবীরের মুখে যেন ছড়িয়ে পড়েছে নম্রতা। হ্য়াঁ, সোশাল মিডিয়ায় রণবীরের নতুন অবতার ছড়িয়ে পড়তেই, নেটপাড়ায় শোরগোল। অনেকেই বলছেন, রণবীর যেন ঘড়ির কাঁটাকে পিছন দিকে টেনে নিয়ে গিয়েছেন।
বক্স অফিসে ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’। এই ছবির জন্য সম্প্রতি ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর। এক মুখ দাড়ি। উগ্র চেহারার রণবীরের ‘অ্যানিম্যাল’ লুক প্রশংসা পেয়েছিল। সেই রূপই শরীর থেকে ঝেরে ফেললেন ঋষিপুত্র। সূত্রের খবর অনুযায়ী, রণবীরের এই রূপবদল নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির জন্য। রামের অবতার নেওয়ার জন্যই দাড়ি কেটে একেবারে পুরনো লুকে ফিরলেন রণবীর।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘হীরামাণ্ডি’র ফার্স্টলুক টিজারেই বাজিমাত বনশালির, দাপুটে গণিকার চরিত্রে মণীষা-সোনাক্ষীরা]
চলতি বছরে নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির শুটিং শুরু করবেন রণবীর। ইতিমধ্যে রাম হওয়ার জন্য লুক টেস্ট করেছেন। ‘রাম’-এর অবতার ছেড়েই ফের ‘অ্যানিম্যাল’ অবতারে যাবেন ২০২৫ সালে। তবে মানসিক ও শারীরিক প্রস্তুতি শুরু চলতি বছর থেকেই।
সূত্রের খবর, ‘অ্যানিম্যাল ২’ ছবির জন্য রণবীর একেবারে নতুন লুকে আসতে চলেছেন। শোনা যাচ্ছে, এবার আর মেদ ঝড়াবেন না তিনি, বরং মেদ জমাবেন নতুন চরিত্রের খাতিরে। বলিপাড়ার খবর অনুযায়ী, ২০২৫ সালে শুরু হবে ‘অ্যানিম্যাল ২’ ছবির শুটিং।
[আরও পড়ুন: পুলওয়ামা-বালাকোটে মুখ ফেরালেন খোদ ভারতীয় দর্শকরাই! বিদেশে মারকাটারি ব্যবসা ‘ফাইটার’-এর]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর