সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ মার্চ মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। আপাতত এই ছবির প্রচারেই ব্যস্ত রয়েছেন রণবীর। আর এই ছবির প্রচারের মাঝেই পুরনো কাসুন্দি ঘেঁটে ফেললেন ঋষিপুত্র। বিতর্ক থামাতে নিজেই নামলেন মাঠে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। গত বছর রেড সি চলচ্চিত্র উৎসবের মঞ্চে এক পাকিস্তানি পরিচালক রণবীর কাপুরকে পাকিস্তানি ছবিতে অভিনয়ের কথা বললে, রণবীর জানিয়ে ছিলেন তিনি একেবারেই রাজি। সেই সময় রণবীর বলেছিলেন “আমার মনে হয় শিল্প এবং শিল্পীর কাজের মাঝে কোনও কাঁটাতারের বেড়াজাল থাকতে পারে না।” ফাওয়াদ খান অভিনীত ‘দ্য লেজেন্ড অফ মওলা জট’ সিনেমাটি পাক মুলুকে বিপুল সাফল্য পেয়েছে। এর জন্য পাক ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনন্দনও জানান রণবীর। তারপর বলেন, “অবশ্যই পাকিস্তানি সিনেমায় কাজ করতে চাইব।”
[আরও পড়ুন: মায়ের মৃত্যুর পর কোনও ছবিই হিট করেনি! মন্তব্য শুনে চোখে জল অক্ষয় কুমারের]
এই নিয়ে এদেশে বিতর্কের মুখে পড়েছিলেন রণবীর। তবে তু ঝুঠি ম্যায় মক্কার ছবির প্রচারে এসে সেই পুরনো কথা তুলে তিনি বললেন, ”আমার উক্তির ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি একেবারেই দেশকে নিয়ে কোনও ভুল মন্তব্য করিনি। শিল্প দেশের চেয়ে বড় নয়।” সেই সঙ্গে রণবীর আরও বলেন, ”যদিও আমি মনে করি সিনেমা সিনেমাই হয়। শিল্প শিল্পই।”
[আরও পড়ুন: রিমেকের ফসল হলেও অক্ষয়-ইমরানের ‘সেলফি’র লড়াই মন ভাল করে, পড়ুন রিভিউ]
সর্বশেষ খবর
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেলে ১ লক্ষ কোটির কাজ, মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শুভেন্দুর