Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Ranbir Kapoor

একদিকে ‘রামায়ণ’, অন্যদিকে ‘অ্যানিম্যাল ২’, কোন ছবির কাজ আগে শুরু করবেন রণবীর?

চলতি বছরে বড়সড় চমক দেবেন রণবীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৪, ১৩:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৪, ১৩:৫৮

options
link
একদিকে ‘রামায়ণ’, অন্যদিকে ‘অ্যানিম্যাল ২’, কোন ছবির কাজ আগে শুরু করবেন রণবীর? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যানিম্যাল’ ছবির জন্য সদ্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর। দুরন্ত ব্যবসা দিয়ে বক্স অফিস তো আগেই জিতে নিয়েছিলেন তিনি। আর এবার সেই সাফল্যকে সঙ্গে নিয়েই ‘অ্যানিম্যাল ২’ ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিলেন রণবীর কাপুর। সূত্রের খবর অনুযায়ী, ‘অ্যানিম্যাল’ ছবির দ্বিতীয়ভাগের জন্য চেহারায় বড়সড় বদল আনতে চলেছেন অভিনেতা।

‘অ্যানিম্যাল’ ছবির পোস্ট ক্রেডিটে দর্শক আগেই জেনে গিয়েছিল এই ছবির দ্বিতীয়ভাগ ‘অ্যানিম্যাল পার্ক’ আসছে। এমনকী, ছবির শেষে গল্পের ইঙ্গিতও দেওয়া হয়েছিল। সেখানেই রণবীরকে দেখা গিয়েছিল একেবারে মারকুটে অবতারে। ছোট করে কাটা চুল, উঁচু দাঁত। রণবীরের সেই লুক দেখেই বোঝা গিয়েছিল ‘অ্যানিম্যাল পার্ক’ কতটা অন্যরকম ছবি হতে চলেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: OMG! শাহরুখ নয়, হিমেশ রেশমিয়ার নায়িকা হতে বেশি আগ্রহী দীপিকা!]

সূত্রের খবর, ‘অ্যানিম্যাল ২’ ছবির জন্য রণবীর একেবারে নতুন লুকে আসতে চলেছেন। শোনা যাচ্ছে, এবার আর মেদ ঝড়াবেন না তিনি, বরং মেদ জমাবেন নতুন চরিত্রের খাতিরে। বলিপাড়ার খবর অনুযায়ী, ২০২৫ সালে শুরু হবে ‘অ্যানিম্যাল ২’ ছবির শুটিং।

চলতি বছরে নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির শুটিং শুরু করবেন রণবীর। ইতিমধ্যে রাম হওয়ার জন্য লুক টেস্ট করেছেন। ‘রাম’-এর অবতার ছেড়েই ফের ‘অ্যানিম্যাল’ অবতারে যাবেন ২০২৫ সালে। তবে মানসিক ও শারীরিক প্রস্তুতি শুরু চলতি বছর থেকেই।

[আরও পড়ুন: প্রতারিত সলমন খান! কোন ফাঁদে পড়লেন বলিউডের সুলতান?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.