সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বউয়ের কথা অমান্য করাই যাবে না। হ্য়াঁ, তা সাধারণ পুরুষ মানুষ হোক কিংবা বলিউড স্টার রণবীর। বউয়ের কাছে সবাই জব্দ। একথা জানেন করণ জোহরও। তাই তো আলিয়াকে দিয়ে রণবীরকে পটিয়ে ফেললেন করণ!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ফের শুরু হতে চলেছে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’। ইতিমধ্য়ে এই শোয়ে কারা আসবেন তা নিয়ে জল্পনা বলিউডে। তবে শুরুতে থাকছেন কে? তা নিয়েই নানা স্পেকুলেশন শোনা যাচ্ছিল। নতুন খবর অনুয়ায়ী, প্রথম এপিসোডে নাকি রণবীর কাপুর ও আলিয়া ভাট হাজির হবেন। সঙ্গে নাকি থাকতে পারে আলিয়া-রণবীরের মেয়েও। আর এই গোটা ব্যাপারটায় নাকি রাজি হচ্ছিলেন না রণবীর। অনেক কষ্টে আলিয়াই নাকি রণবীরকে রাজি করিয়েছেন।
[আরও পড়ুন: আসছে ট্রিপল B! RRR-এর কায়দায় নতুন তিন ছবির ঘোষণা দেবের]
‘কফি উইথ করণে’র নতুন সিজনে তারকার তালিকায় রয়েছে প্রচুর দক্ষিণী তারকাও। বলিউড তারকাদের পাশাপাশি করণের এই শোয়ে দেখা যেতে পারে কান্তারার ঋষভ, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন, এমনকী, ‘নাটু নাটু’র অস্কার জয়ের কথা মাথায় রেখে করণ তালিকায় রেখেছেন রামচরণ ও জুনিয়ার এনটিআরকে।
তবে শুধু নায়কদের তালিকা নয়। শোনা যাচ্ছে, নতুন সিজনে দেখা যেতে পারে রশ্মিকা মান্দানা, সামান্তা প্রভুকেও। তবে আপাতত, এসব নিয়ে মুখ খুলতে নারাজ করণ। যা রটেছে তা গুঞ্জনেই।
[আরও পড়ুন: ‘পরিশ্রম করো, পরিবারকে নিয়ে সিনেমা দেখতে পারবে!’, ভক্তদের উপদেশ সলমনের]
সর্বশেষ খবর
-
‘গর্ভাবস্থায় ও আমার…’, রাঘবকে নিয়ে কোন সিক্রেট ফাঁস করলেন পরিণীতি?
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?