Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Ranbir Kapoor

উসকো খুসকো লম্বা চুল, মুখ ভরতি দাড়ি! ‘শমশেরা’ লুকে চমকে দিলেন রণবীর কাপুর

কবে মুক্তি পাবে এই ছবি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২২, ১৫:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২২, ১৫:২২

options
link
উসকো খুসকো লম্বা চুল, মুখ ভরতি দাড়ি! ‘শমশেরা’ লুকে চমকে দিলেন রণবীর কাপুর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে রণবীর কাপুরের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার। ইতিমধ্যেই এই ট্রেলার দেখে নেটদুনিয়ায় শোরগোল। নেটিজেনরা বলছেন, এমন গ্রাফিক্স আগে কখনও বলিউডের পর্দায় দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ায় যখন ব্রহ্মাস্ত্র ছবি নিয়ে তুমুল ঝড়। ঠিক সেই সময়ই চমকে দিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। উসকো খুসকো লম্বা চুল, এক মুখ দাড়ি, চোখে মুখে রাগ! হ্যাঁ, শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রণবীরের এমন একটি ছবি। যা দেখে নেটিজেনরা তো হতবাক! তা হঠাৎ রণবীরের হলটা কী?

গপ্পোটা হল, প্রকাশ্যে এসেছে রণবীর কাপুরের নতুন ছবি ‘শমশেরা’র (Shamshera) ফার্স্টলুক। এই ফার্স্টলুকেই রণবীরকে দেখা গেল একেবারেই নতুন অবতারে। তবে এটা সত্যিই ‘শমশেরা’ ছবির আসল ফার্স্টলুক কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। অনেকের দাবি এটা একেবারেই ফ্যানদের হাতে তৈরি । কেননা, এই ফার্স্টলুক শেয়ার করা হয়নি ছবির প্রযোজনা সংস্থার কোনও অফিসিয়াল পেজ থেকে। তবে যদি সত্যিই শমশেরা ছবিতে এটি রণবীরের লুক হয়, তাহলে ছবিতে যে রণবীর চমক দেবেন তাতে কোনও সন্দেহ নেই!

Advertisement

[আরও পড়ুন: অভিনয় ও নাচের পর এবার গানের জগতে মনামী! আসছে মিউজিক ভিডিও ‘ভিটামিন এম’]

‘শমশেরা’ ছবিতে রণবীর কাপুরকে দেখা যাবে দুর্ধর্ষ ডাকাতের রূপে। এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি তাকে। এই ছবির খল চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বাণী কাপুর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranbir Kapoor彡 (@ranbir__kapoor82)

১৮০০ সালের পটভূমিতে ডাকাতদের ওপর তৈরি হয়েছে এই ছবির গল্প। ছবিতে রণবীরের বিদ্রোহী মিশন যাত্রায় বাণী একজন সহযাত্রীর ভূমিকায় অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করছেন করণ মালহোত্রা। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালের ২২ জুলাই ছবিটি মুক্তি পাবে।

[আরও পড়ুন: কবে বলিউড থেকে বিদায় নেবেন? জানিয়ে দিলেন অক্ষয় কুমার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.