Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Randeep Hooda

রণদীপ হুডার বিয়ের থিম ‘মহাভারত’! কবে, কোথায় সেজে উঠবে বিয়ের আসর?

মণিপুরের কন্যাকেই মন দিয়েছেন তারকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৩, ১৮:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৩, ১৮:৪১

options
link
রণদীপ হুডার বিয়ের থিম ‘মহাভারত’! কবে, কোথায় সেজে উঠবে বিয়ের আসর? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মনসুন ওয়েডিং’ সিনেমার মাধ্যমে বলিউডে সফর শুরু করেছিলেন। এবার নিজের ‘ওয়েডিং’-এর প্রস্তুতি নিচ্ছেন রণদীপ হুডা (Randeep Hooda)। মণিপুরের কন্যা লিন লাইশরামকে মন দিয়েছেন তারকা। শোনা গিয়েছে, আগামী ২৯ নভেম্বর মণিপুরে সেজে উঠবে বিয়ের আসর। যার থিম মহাভারত।

Randeep-Hooda-&-Lin-Laishram-2

Advertisement

হ্যাঁ, মহাকাব্যের থিমেই নাকি বিয়ে করতে চলেছেন রণদীপ। আর তা হবে মণিপুরে। কেন এমন ভাবনা? মণিপুরের সঙ্গে মহাভারতের যে যোগসূত্র রয়েছে তা মাথায় রেখেই নাকি এমনটা ভাবা হয়েছে বলে খবর। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র অর্জুন। পঞ্চপাণ্ডবদের তৃতীয় পাণ্ডব। যাঁকে মন দিয়েছিলেন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা। তাই মহাভারতের থিমই রণদীপ ও লিনের বিয়ের জন্য ভাবা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ড্রাগ মাফিয়া, অসহায় বাবা, আর বেঁচে থাকার লড়াইয়ের কথা বলে জিত-জীতুর ‘মানুষ’]

রণদীপের হবু বউ লিনের জন্ম ইম্ফলে। মডেলিংয়ের জগতে তাঁর সুনাম আছে। বলিউডে লিনের সফর শুরু হয় শাহরুখ-দীপিকার ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তার পর ‘মেরি কম’, ‘রঙ্গুন’, ‘আখনি’ সিনেমায় দেখা গিয়েছে লিনকে। সম্প্রতি ‘জানে জান’ ছবিতে প্রেমার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর পাশাপাশি ব্যবসাও রয়েছে লিনের।

Randeep-Hooda-&-Lin-Laishram-3

 

[আরও পড়ুন: TRP তালিকায় সেরা ‘জগদ্ধাত্রী’, দ্বিতীয়-তৃতীয় স্থান কোন সিরিয়ালের দখলে?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.