সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্কালসার চেহারা। শরীরে যেন শুধুই হাড়। মাথার সামনে টাক। এমনই চেহারায় ছবি পোস্ট করলেন রণদীপ হুডা (Randeep Hooda)। আর তাতেই তোলপাড় সোশাল মিডিয়া।

এ কী হাল হয়েছে রণদীপের? এমন চেহারা কীভাবে হল অভিনেতার? এই প্রশ্ন জাগতেই পারে। উত্তর ক্যাপশনেই দিয়েছেন রণদীপ। তাঁর এই চেহারা ‘স্বতন্ত্র বীর সাভারকর’ (Swatantra Veer Savarkar) ছবির জন্য। ছবির নাম হ্যাশট্যাগে রেখে অভিনেতা লিখেছেন ‘কালাপানি’।
[আরও পড়ুন: ‘প্রতীক্ষা’য় শ্বেতার জন্মদিনে নেই ঐশ্বর্য! ননদের সঙ্গে ফের ঝামেলা অভিষেক ঘরনির?]
হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর। তাঁর চরিত্রেই ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিতে অভিনয় করছেন রণদীপ। অভিনয়ের পাশাপাশি এ ছবির পরিচালনাও করেছেন তিনি। উৎকর্ষ নৈথানির সঙ্গে মিলে যৌথভাবে লিখেছেন চিত্রনাট্য। আবার সিনেমার প্রযোজনাতেও অংশীদার রণদীপ।
View this post on Instagram
প্রসঙ্গত, এর আগে ‘সরবজিৎ’ সিনেমার জন্য এভাবেই রণদীপ নিজের চেহারা ভেঙেছিলেন। এবার নাকি তিনি এমন কাজ করেছেন বীর সাভারকরের কালাপানির দৃশ্য ক্যামেরার সামনে ফুটিয়ে তুলতে। বোঝাই যাচ্ছে চূড়ান্ত ডায়েট মেনে নিজের শরীরকে এমন পর্যায়ে নিয়ে এসেছেন তারকা। আগামী ২২ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ‘স্বতন্ত্র বীর সাভারকর’। রণদীপ ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা লোখণ্ডে, অমিত সিয়াল, রাকেশ চতুর্বেদী, লোকেশ মিত্তল।
View this post on Instagram
[আরও পড়ুন: শিক্ষা দুর্নীতি থেকে রবিনা ট্যান্ডনের সঙ্গে আইনি যুদ্ধ, সব নিয়ে খোলামেলা আড্ডায় চন্দন ]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক