সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোহিনী সরকারের বিয়ের পর থেকেই তাঁর প্রাক্তন প্রেমিকা রণজয় বিষ্ণুকে নিয়ে নানা বিতর্ক। এমনকী, রণজয়ের নাম না নিয়ে তাঁকে ‘গোল্ডডিগার’ মন্তব্যও করেছেন তাঁর আরেক প্রাক্তন প্রেমিকা। তবে এসব নিয়ে এতদিন চুপই ছিলেন অভিনেতা। কিন্তু আর নয়, বিতর্কের জল আরও বাড়তেই মুখ খুললেন রণজয়। ফেসবুকে লম্বা পোস্টে রীতিমতো গর্জে উঠলেন রণজয়।
রণজয় বিষ্ণু লিখলেন, ”বিগত দিনের বেশ কিছু খবরে আমি এবং আমার পরিবার ব্যথিত ও মর্মাহত। আমরা পরিবার হিসেবে প্রস্তুত ছিলাম না এরকম অনভিপ্রেত কিছু ঘটনার জন্য।যে ঘটনাগুলোতে আমার ও আমার পরিবারের মানসিক শান্তি বিঘ্নিত।আমার কর্মজীবন ক্ষতিগ্রস্ত।যে সমস্ত মানুষজন আমাকে নিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা ও বক্তব্য পাব্লিক ফোরাম এবং মিডিয়া পোর্টালের কাছে অবতারনা করে বর্তমান সময়ে গুরুত্ব পাওয়ার করুণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি পূর্ন সমবেদনা রইল।তবু শুধুমাত্র প্রচারের লোভে আমার ব্যক্তিগত জীবনকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা এবং আমার পরিবারকে পাব্লিক ফোরামে ছোটো করার জন্য আমায় এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হোতো। কারন আত্মলোভী, অসৎ কিছু মানুষ হঠাৎ অতীতের কবর খুঁড়ে কিছু মিথ্যে ঘটনার অবতারনা করে শুধু আমাকে ছোটো করছে না,অপমানিত করছে আমার পরিবারকে।”
[আরও পড়ুন: সৃজিতের হাত ধরে বলিউডে ‘শার্লক হোমস’ অবতারে কেকে মেনন, প্রকাশ্যে ফার্স্ট লুক]
রণজয় আরও লিখলেন, ”আমি জানি স্যোশাল মিডিয়া বা নিউজ আর্টিকেলে তার প্রত্যুত্তর সম্ভব নয়,কারন আমার বিরুদ্ধে বলা মিথ্যে কথাগুলো ক্রিমিনাল অফেন্স,এবং কথাগুলো যদি সত্যি হয় আমি ক্রাইমের সাথে যুক্ত।তাই এই সমস্ত মিথ্যে কথার উত্তর আমি আইনী পথেই দেবো।এবং শুধুমাত্র প্রচারের লোভে যারা এই অন্যায় ক্রমাগত করে চলেছেন তাদের যাবতীয় উত্তর আইন দেবে। আমি এবং আমার পরিবারের মর্যাদা যারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থ আর ক্ষুদ্র প্রচারের লোভে ক্ষুন্ন করলেন তাদের মানসিক সুস্থতা কামনা করি।”
প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর তা নিয়ে ‘পাবলিসিটি’ অত্যন্ত ‘গুণী’ মানুষ করতে পারেন। এমনই বার্তা সোশাল মিডিয়ায় দিয়েছেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা (Sayantani Guhathakurta)। তাঁর এই পোস্টে আবার ভালোবাসার ইমোজি দিয়েছেনে সদ্য বিবাহিত সোহিনী সরকার। তাহলে কি রণজয় বিষ্ণুকে বিঁধে সায়ন্তনীর এই পোস্ট? উত্তর জানা নেই। তবে সায়ন্তনীর পোস্টে পরিচালক রাজর্ষি দের মন্তব্য, “নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু!” সায়ন্তনীর এই পোস্টেরই যেন উত্তর দিলেন রণজয়।
[আরও পড়ুন: ডিভোর্স গুঞ্জনে ‘নির্বাক’ যিশু! ‘তুমি শক্তিশালী’, নীলাঞ্জনার পাশে দাঁড়ালেন শাশ্বতপত্নী মহুয়া]
সর্বশেষ খবর
-
ঝড়ের তাণ্ডবে বেসামাল ডিঙি, ভাগীরথীতে তলিয়ে মৃত্যু মহিলার
-
‘পনেরো জন তালিবান, আমি একা মেয়ে!’ আফগানিস্তানের সোলো ট্রিপে আশ্চর্য অভিজ্ঞতা ইনফ্লুয়েন্সারের
-
এআই দিয়ে মায়ের ছবি বিকৃত করে ব্ল্যাকমেল! অন্ডালে রহস্যমৃত্যু কিশোরের
-
যুদ্ধ থামাতে ট্রাম্পের দ্বারস্থ জেলেনস্কি, তার মধ্যেই মস্কোর তৈল শোধনাগার উড়িয়ে দিল ইউক্রেন
-
শকুন্তলাকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, সুদিন ফেরার আশায় পরিবার