Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬

জন্মদিনেই কি শ্রীলঙ্কায় রণবীরের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলবেন দীপিকা?

প্রশ্নের উত্তরে কী বললেন নায়িকা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ১১:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ১১:৩৬

options
link
জন্মদিনেই কি শ্রীলঙ্কায় রণবীরের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলবেন দীপিকা? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একমাসও হয়নি বিরুষ্কার বিয়ের। ইটালির সেই বিয়ের আসরের স্মৃতি আজও মানুষের মনে টাটকা। ইতিমধ্যেই একপ্রস্থ মধুচন্দ্রিমা সেরে নবদম্পতি এখন এখন ঘুরে বেড়াচ্ছেন দক্ষিণ আফ্রিকায়। সে ঘুরুক। কিন্তু বলিউডে কি আবার সানাই বাজতে চলেছে। নিজের বাজিরাওয়ের সঙ্গে খুব শিগগিরিই গাঁটছড়া বাঁধতে চলেছে মস্তানি দীপিকা পাড়ুকোন। সামনেই দীপিকার জন্মদিন। প্রেমিক রণবীরের সঙ্গে শ্রীলঙ্কা পাড়ি দিয়েছেন দীপিকা। সেখানেই নাকি বাগদান পর্বটা সেরে ফেলবেন? যাওয়ার পথে পাপারাজ্জির এ প্রশ্নের সম্মুখীন হতেই হয়েছিল নায়িকাকে।

[মহারাষ্ট্রে জাতি হিংসার জের, ব্যাহত সিনেমা-টেলিভিশনের কাজও]

এড়িয়ে যেতে পারতেন। কিন্তু উত্তরটা দেওয়া প্রয়োজন ছিল। তাই হাজার বিরক্তি সত্ত্বেও উত্তরটি দিয়ে গেলেন দীপিকা। নায়িকার সোজাসাপ্টা উত্তর, ‘আমি প্রেগন্যান্ট নই। আমার বাগদান সারা হয়নি। বিয়ে হয়নি। এর মধ্যে বিয়ে করবার কোনও ইচ্ছাও নেই।’ চোখে ক্লান্তি। মুখে তাচ্ছিল্যের বাঁকা হাসি। বোঝাই যাচ্ছিল ‘ফালতু’ কথায় মুখ খোলার ইচ্ছে নেই। তাও পাপারাজ্জির একঘেয়ে প্রশ্নবাণের উত্তরটা দিয়েই দিলেন নায়িকা। পাশেই ছিলেন প্রেমিক রণবীর সিং। সংবাদমাধ্যমের এই প্রশ্নের একঘেয়েমিতে ক্লান্ত তিনিও। দীপিকার কনুই ধরে দু’টো মাত্র শব্দ ব্যবহার করেন তিনি। ‘লেটস গো’।

[বিকিনি অবতারে ম্যাগাজিনের প্রচ্ছদে উষ্ণতা ছড়ালেন বেগম করিনা]

এই মুহূর্তে শ্রীলঙ্কায় দীপিকা-রণবীর। শুটিং ফ্লোর থেকে যোজন দূরে। শহুরে কোলাহলের বাইরে। সমুদ্রসৈকতে। নিউ ইয়ার ইভ ও পোস্ট নিউ ইয়ার পালনে ব্যস্ত। ৫ জানুয়ারি ৩২-এ পা দিতে চলেছেন দীপস। রণবীরের সঙ্গে শ্রীলঙ্কাতেই দিনটা পালন করবেন। একসঙ্গে কাটাবেন দিনটা। শোনা গিয়েছিল, বার্থডে-র দিনটাতেই ট্রাম্প কার্ড ছাড়তে পারেন দীপিকা। অনুগামীদের বড়সড় সাইপ্রাইজ দিতে বেছে নিতে পারেন এই স্পেশাল দিনটিকেই। সেরে ফেলতে পারেন রণবীরের সঙ্গে বাগদান পর্ব। কিন্তু সে জল্পনায় জল ঢেলে দিলেন নায়িকা নিজে।

dc-Cover-tmkmflor1ivnldurponfmtv9m6-20180103151717.Medi

দু’জনের কেউই অবশ্য ভালবাসার কথা প্রকাশ্যে কখনও স্বীকার করেননি। তবে রণবীর এতদিন প্রকারে-প্রকারান্তরে একাধিকবার নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন। সংবাদমাধ্যমকে শিখণ্ডী করেই। আবার সম্পর্ক-বাগদান-বিয়ে নিয়ে প্রশ্নে প্রথম প্রথম বিরক্ত হলেও পরে দীপিকার টোল পড়া গালে একটু হলেও হাসি দেখা গিয়েছিল। ছিল দুষ্টুমির আভা। তা দেখেই আশা অবশ্য ছাড়ছেন না পাপারাজ্জিরা। গুঞ্জন রয়েছে বি-টাউনেও। তবে গুঞ্জনকে কবেই বা বিশেষ পাত্তা দিয়েছেন রাম ও রামের লীলা। বরং সাবলীলভাবেই পরিস্থিতির মোকাবিলা করেছেন বরাবর। দৃঢ়চেতা ব্যক্তিত্বই এই জুটির ইউএসপি। এবং সেই ইউএসপিকে কাজে লাগিয়েই শুক্রবার তাঁরা জীবনের অন্য ইনিংসে পা ফেলতে পারেন, এমনটাই মনে করছেন অনেকে। যদিও একাংশের মতে, এটি গুজব বই অন্য কিছু নয়। দীপিকার মুখেও সেই উক্তিই শোনা গিয়েছে।

তবু বছরের শুরুতে প্রস্তত থাকুন নতুন সারপ্রাইজের জন্য। কে জানে! বলা তো যায় না, টাস্কানির মতোই সিংহলভূমেও হয়তো জন্ম নিতে পারে নয়া কোনও রূপকথা!

[ঐশ্বর্য রাই বচ্চনই তাঁর মা, বিস্ফোরক দাবি ৩০ বছরের যুবকের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.